Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 02/07/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Sahana Bajpaie: এখন আর গান নয়, তার চেয়ে Vlog -ই বেশি লাভজনক! মত গায়িকার

Loading... বিনোদন
Sahana Bajpaie: এখন আর গান নয়, তার চেয়ে Vlog -ই বেশি লাভজনক! মত গায়িকার
#Sahana Bajpaie News #Bengali News #Bengali Singer #Sahana Songs #Vlogging #Social Media #বিনোদন খবর #সাহানা বাজপেয়ী গান #টলিউড #টলিউড আপডেট

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: রবীন্দ্রসঙ্গীতের চিরাচরিত শান্ত সুর হোক কিংবা মাটির গন্ধ মাখা লোকগান— দুই ধারাতেই গায়িকা সাহানা বাজপেয়ীর কণ্ঠের জাদু শ্রোতাদের মন ছুঁয়ে যায়। কিন্তু আচমকাই কি গানবাজনা ছেড়ে তিনি ডিজিটাল দুনিয়ায় ‘কনটেন্ট ক্রিয়েটর’ বা Vlogger হওয়ার সিদ্ধান্ত নিলেন? না, তেমনটা একেবারেই নয়। আসলে বর্তমান সময়ে সমাজমাধ্যমে প্রবাসী বাঙালিদের ‘ডেইলি লাইফস্টাইল ভ্লগ’ আর তার ভিউজ-সাবস্ক্রাইবারের রমরমা বাজার দেখে নিজের ফেসবুক হ্যান্ডেলে একটি রসাত্মক পোস্ট করেছেন শান্তিনিকেতনের এই চেনা মেয়ে, যিনি বর্তমানে লন্ডনের একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা। বিলেতের প্রবাসী বাঙালিদের দৈনন্দিন জীবনযাপনের ব্লগ বানানোর চেনা ট্রেন্ডটিকে সাহানা যেভাবে নিজের স্বভাবসিদ্ধ রসবোধ ও তীক্ষ্ণ ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তুলে ধরেছেন, তা দেখে হেসেই খুন নেটপাড়া।


নিজের ফেসবুকে Sahana Bajpaie স্পষ্ট লিখেছেন যে, গান-টান গেয়ে আজকাল আদতে কোনও লাভই নেই! তার চেয়ে মিলিয়ন ভিউজ পাওয়ার জন্য ‘প্রবাসে সাহানার ঘরকন্না’ গোছের ভ্লগ বানানোই ঢের ভালো। ঠিক কেমন হবে সেই ভ্লগের কাল্পনিক স্ক্রিপ্ট? চেনা ভ্লগারদের বাচনভঙ্গি নকল করে সাহানা লেখেন— “’এখানে জানো তো বন্ধুরা’… এইরকম বলে বলে সকালে উঠে মোটা জ্যাকেট পরে অফিস গেলাম, ঠান্ডা, অন্ধকার, ট্রেন, বাস, মেট্রো, সাহেব বিবিরা কত মুখ ভার আর ভালো— তাকিয়ে দেখে না। ‘দেখো বন্ধুরা’ এরম বিচ্ছিরি জামাকাপড় পরে বেরিয়েছি কাজে তাও…” এমনকী, বিলেতের নামী সুপারমার্কেট ‘সেন্সবেরিস’ -এ কেনাকাটা করার অভিজ্ঞতাও বাদ যায়নি তাঁর এই কাল্পনিক ভ্লগ থেকে। গায়িকা রসিকতা করে বলেন, সেখানে গিয়ে একটা সাধারণ বেগুন কিনতে গেলেও ভ্লগে বলতে হবে— “জানো তো বন্ধুরা, আমাদের টাকায় ১৯০ টাকা!” 

সর্বশেষ আপডেট: