Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 11/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Sayantika Banerjee: শনির দশা চলছে! নির্বাচনে হারের পর প্রথমবার প্রকাশ্যে সায়ন্তিকা

Loading... বিনোদন
Sayantika Banerjee: শনির দশা চলছে! নির্বাচনে হারের পর প্রথমবার প্রকাশ্যে সায়ন্তিকা
#Sayantika Banerjee News #Bengali News #Entertainment #Sayantika #Hoichi #সংবাদ #সায়ন্তিকা #টলিউড #রাজনীতি #তৃণমূল

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বরানগরের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে পরাজয়ের পরে একদম হারিয়ে গিয়েছিলেন। তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিলো না। হঠাৎ তিনি আবার আবির্ভুত হলেন। ভোটে পরাজিত হওয়ার পর সায়ন্তিকার পরবর্তী পদক্ষেপ কী হবে? তবে সায়ন্তিকা কখনই এ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। তবে ভোটের ফলপ্রকাশের পর থেকে সায়ন্তিকাকে মূলত সোশ্যাল মিডিয়াতেই বেশি সক্রিয় দেখা যাচ্ছিল। জিম থেকে শরীরচর্চার সেলফি কিংবা রাজনীতির বাইরের ব্যক্তিগত লাইফস্টাইল— এই নিয়েই নেটপাড়ায় পোস্ট করতেন তিনি। তবে এবার স্টুডিও পাড়ার খবর, আর ঘরে বসে থাকা নয়, ফের চেনা লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় কামব্যাক করছেন সায়ন্তিকা। ঠিক এরই মাঝে প্রকাশ্যে এল সায়ন্তিকার হইচইয়ে এন্ট্রি। আর সেখানেই সায়ন্তিকার সামনে এল এমন সত্য! যা শুনে রীতিমতো চমকে উঠলেন অভিনেত্রী।

হইচইয়ে শুরু হতে চলেছে নতুন নন-ফিকশন সিরিজ কর্মা কলিং। এই সিরিজে সঞ্চালিকার ভূমিকায় দেখা যাবে সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তীকে। এই সিরিজেরই একটি টিজার এখন চর্চায়। যেখানে জ্যোতিষীকে সায়ন্তিকা জানিয়েছেন, তিনি এতদিন সাধারণ মানুষের কাছে ছিলেন, ঠিক সেই জায়গায় ফের ফিরতে চান। সায়ন্তিকার কথার উত্তরে জ্যোতিষী সোজা জানান, রাজনীতি তাঁর একেবারেই কেরিয়ার নয়! এই টিজারে দেখা গিয়েছে, সায়ন্তিকাকে জ্যোতিষী বলছেন, যে তাঁর শনির দশা চলছে। তবে এর পাশাপাশি সায়ন্তিকাকে খুশির খবরও দিয়েছেন জ্যোতিষী। তিনি অভিনেত্রীকে জানান, ব্যক্তিগত জীবনে নতুন কিছু ঘটতে চলেছে অভিনেত্রীর সঙ্গে। সেটা কি প্রেম, নাকি বিয়ে, তা অবশ্য স্পষ্ট করেননি জ্যোতিষী। তবে ভাগ্যের এই নতুন মোড়ের কথা জেনে লজ্জায় একেবারে লাল সায়ন্তিকা। সত্য়িই কী সায়ন্তিকার জীবনে নতুন কিছু ঘটবে, তা জানার জন্য অপেক্ষা তো করতেই হবে অনুরাগীদের।

সর্বশেষ আপডেট: