Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

জ্বলছে প্রদীপের আলো , ভালো আছেন সৌমিত্র

Loading... বিনোদন
জ্বলছে প্রদীপের আলো , ভালো আছেন সৌমিত্র
#soumitrachatterjee #cinema #bengali #covid #kolkata #howrah #west bengal #bangladesh #india #durga puja #sheffield ttimes #durga puja 2020 #traditional puja #food #covid19 #non-vgetable #independence #freedom fighter

সুস্থ ফেলুদা , করোনা ব্যাধিকে হারিয়ে দিলেন টেলিপ্যাথির জোরে , যার শব্দ চয়ন আজও বারবার ছোটবেলার স্মৃতি ফিরিয়ে দেয় , যার অস্তিত্ব বাংলা সিনেমাকে আজও এই ভুবনে ভরিয়ে দেয় , বারেবারে সুধায় এই বিশ্বে যতবার তুমি জ্বালবে আশার আলো, পরিচিতি পাবে একটি নামে সৌমিত্র চট্টোপাধ্যায়।

টলিউডের বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় কোভিড  আক্রান্ত হওয়ার পর থেকেই চিন্তার ভাঁজ পরেছে সকলের কপালেই। গত কালই জানা গেছে বর্ষীয়ান এই অভিনেতার শারীরিক অবস্থা কিছুটা ভালো হয়েছে। সকালে বেসরকারি হাসপাতাল  কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয় অভিনেতা সব রিপোর্ট সন্তোষজনক গতরাতে ভালো করে ঘুমিয়েছেন তিনি।

হাসপাতাল সূত্রের খবর কোভিডের রিপোর্ট নেগেটিভ আসার পর থেকেই ক্রমাগত তার অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তবে তাকে নিয়ে কোনোরকম ঝুঁকি নিতে নারাজ চিকিৎসকেরা, তাই তাকে এখনো আইসিইউ-তেই রাখা হয়েছে।

প্রসঙ্গত গত ১২ দিন ধরে বেলভিউ হসপিটালে ভর্তি রয়েছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। এই মুহূর্তে তার সব পরীক্ষার রিপোর্টই সন্তোষজনক।

হাসপাতালে তরফ থেকে আরো জানানো হয়, অভিনেতার মস্তিষ্কে স্নায়ু ঘটিত কিছু সমস্যা ছিল,তবে বর্তমানে তাও বেশ নিয়ন্ত্রনে। তার ফুসফুসের সংক্রমণের জন্য শরীরে অক্সিজেনের  মাত্রার তারতম্য হচ্ছিলো,তবে বর্তমানে তাও বেশ নিয়ন্ত্রনে। সব মিলিয়ে তার শারিরীক অবস্থার ক্রমাগত উন্নতি হচ্ছে, যার ফলে খুশির হাওয়া ছড়িয়ে পরেছে সকলের মধ্যেই।

দেবী আগমনে এই আশার আলো নিয়ে এসেছে এক নতুন আনন্দ সিনেমা বিশ্বে ।

শেফিল্ড টাইমস এর পক্ষ থেকেও তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।।

সর্বশেষ আপডেট: