Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Tollywood Update: Vlogging ছাড়ছি! ঘোষণা মানসী সেনগুপ্তর

Loading... বিনোদন
Tollywood Update: Vlogging ছাড়ছি! ঘোষণা মানসী সেনগুপ্তর
#Tollywood #Cinema #Bengali Serial #Actress #Manosi Sengupta #Vlogging #সংবাদ #সায়ক #সুস্মিতা #বিনোদন খবর

বাংলা বিনোদন জগতে ব্লগিং বর্তমানে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। যদিও, সেই সঙ্গে বিতর্কও বেড়েছে বিপুল। বিভিন্ন পোস্টে প্রকাশ্যে উঠে আসছে নোংরা সমস্ত ঘটনাপ্রবাহ। সেই কারণে অস্বস্তিতেও পড়তে হচ্ছে অভিনেতা-অভিনেত্রীদের। এবার জটিল হতে থাকা পরিস্থিতির কারণে সোশ্যাল মিডিয়া ভ্লগিং থেকে অবসর ঘোষণা করলেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত। এই পদক্ষেপের পিছনে থাকা কারণও জানিয়েছেন তিনি।


প্রসঙ্গত, কিছু সময় আগেই ছোট ছেলের প্রথম বছরের জন্মদিনের ছবি পোস্ট করে বিবাহ বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী। তা নিয়েও বর্তমানে নেট মাধ্যমে কম কাটাছেঁড়া চলছে না। তারই মাঝে বড় সিদ্ধান্ত নিয়েছেন মানসী সেনগুপ্ত। সোশাল মিডিয়া থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্তর বিষয়ে জানিয়েছেন তিনি। এবার থেকে আর নিজে আলাদাভাবে ভ্লগ শ্যুট করবেন না বলেই ঠিক করেছেন অভিনেত্রী। রবিবার বিকেলে সোশাল মিডিয়ায় মানসী সেনগুপ্ত তাঁর সিদ্ধান্তের কথা লেখেন।

{link}
এউ প্রসঙ্গে অভিনেত্রী লিখেছেন, “প্রথম থেকেই আমার সোশ্যাল মিডিয়া নিয়ে অনীহা ছিল। তারপর ব্লগিং, বিটিএস। মাঝে মাঝে পোস্ট করতাম। কিন্তু আস্তে আস্তে বুঝতে পারলাম দিনে দিনে এটা একটা মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাই ঠিক করেছি আমি আজ থেকে কোনোরকম ব্লগ্গিং (vlog) করব না। কারণ চারপাশে কিছু কিছু ব্লগাররা যা শুরু করেছে, তা খুব কুরুচিকর। এই ধরনের কাজকর্ম বন্ধ করা দরকার। একজন অভিনেত্রী হিসেবে যতটুকু পোস্ট দরকার প্রতিদিন তা আমার টিম করবে। আমার প্রেস বন্ধুদের বলব দয়া করে এটা সোজাপথে দেখুন। শিরোনাম অনেক কিছু বদলে দিতে পারে।”


একইসঙ্গে অনুরাগীদের উদ্দেশে অভিনেত্রীর আশ্বাস, “নতুন কাজ নিয়ে ফিরেছি সোশ্যাল মিডিয়াতে। এবার দেখা হোক শুধু কাজে। ভ্লগিং আর নয়।”

{link}
সময়ের সঙ্গে সোশ্যাল মিডিয়ার প্রতি মানুষের আসক্তি বাড়ছে। যত দিন যাচ্ছে ততই বাড়ছে ভ্লগিংয়ের জনপ্রিয়তাও। সোশাল মিডিয়ায় কেউ দেখান তাঁর রোজনামচা। কেউবা রান্না। কেউ সাজগোজ। বহু তারকাও তাঁদের নিত্যদিনের জীবনচর্চার ঝলক অনুরাগীদের কাছে তুলে ধরেন সোশাল মিডিয়ায়। অনেকেই বলেন, কোনও কোনও সময় স্রেফ জনপ্রিয় হয়ে ওঠার বাসনায় শালীনতার সমস্ত সীমা লঙ্ঘন করেন ইনফ্লুয়েন্সারদের কেউ কেউ। ঠিক যেমন বর্তমানে অভিনেতা সায়ক, তাঁর দাদা এবং প্রাক্তন বউদি সুস্মিতার ব্যক্তিগত জীবনের কাদা ছোড়াছুড়িতে সরগরম নেটপাড়া। যেন ছিছিক্কার পড়ে গিয়েছে চতুর্দিকে। সময়ের সঙ্গে এই ঘটনাটি আরও কদাকার অবস্থার রূপ নিচ্ছে। 

সর্বশেষ আপডেট: