Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/09/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Entertainment: ভাইরাল রানু মণ্ডলের ঘর হয়ে উঠেছে রঙিন!

Loading... বিনোদন
Entertainment: ভাইরাল রানু মণ্ডলের ঘর হয়ে উঠেছে রঙিন!
#Entertainment #Viral News #Ranu Mondal #রানু মণ্ডল #বিনোদন #রঙিন #ভাইরাল

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: রানু মন্ডলকে আমরা সবাই মনে রেখেছি। কিন্তু একবার বিখ্যাত হয়ে আবার মিলিয়ে গেছে সেই রানু মন্ডল। লতা মঙ্গেশকরের কালজয়ী গান গেয়ে নেটপাড়ায় সাড়া ফেলা রানু সুযোগ পেয়েছিলেন মুম্বইয়ের মিউজিক ইন্ডাস্ট্রিতেও। সংগীত পরিচালক হিমেশ রেশমিয়ার ছবিতে প্লে-ব্যাক করে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন। তবে সেই আলোর ঝলকানি মিলিয়ে যেতেও বেশি সময় লাগেনি। আবার ফিরে আসতে হয়েছিল নদিয়ার ভগ্নপ্রায় একচিলতে ভিটেতেই। তারপর দীর্ঘ সময় পেরিয়ে গিয়েছে। স্রেফ সস্তার ভিউ বা রিল বানানোর তাগিদে অনেক কনটেন্ট ক্রিয়েটর রানুর বাড়িতে ভিড় জমালেও, কাজ মিটে গেলে আর কেউ খোঁজ রাখেননি। চরম অভাব আর একাকীত্বে দিন কাটানো সেই রানু মণ্ডলেরই একটি নতুন ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। আর তাতেই নজর কেড়েছে তাঁর বদলে যাওয়া ঘরের চারটে দেয়াল। 

  ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, এলোমেলো চুল আর চিরচেনা নাইটি পরে থাকলেও রানু মণ্ডলের চারপাশের পরিবেশটা একদম আলাদা। সদ্য নতুন রং করা একটি পরিষ্কার-পরিচ্ছন্ন ঝা-চকচকে ঘর। কোণে পাতা সুন্দর বিছানা, পাশে টেবিলের ওপর বসানো টিভি। আর দেয়ালজুড়ে টাঙানো রয়েছে রানুর সংগীত জীবনের নানা স্মৃতিবিজড়িত মুহূর্তের ছবি। ঘরের দৃশ্যেই স্পষ্ট, এতদিন পর এমন এক টুকরো নতুন আশ্রয় পেয়ে বেশ আনন্দিত তিনি। ভিডিওর তথ্যানুযায়ী, এই ঘরটি নাকি রানু মণ্ডলের নতুন ঠিকানা, যা মূলত বহু মানুষের আর্থিক সাহায্য ও ভালোবাসার টাকায় তৈরি বা সংস্কার করা হয়েছে। আনন্দে আত্মহারা রানুকে নতুন ঘরে বসেই নিজের চেনা মেজাজে ‘দিদি তেরা দেবর দিওয়ানা’ গানটি গাইতে দেখা যায়।তবে এটি কি সম্পূর্ণ নতুন কোনও বাড়ি, নাকি তাঁর পুরনো জরাজীর্ণ ভিটেটিকেই দরদী মানুষজন নতুন রূপ দিয়েছেন—তা অবশ্য এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সর্বশেষ আপডেট: