Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

শেষ মুহূর্তের প্রচারে অমিত শাহের রোড শো, বিজেপির প্রচারে গেরুয়া ঝড় হাওড়ায়

Loading... নবান্নের লড়াই
শেষ মুহূর্তের প্রচারে অমিত শাহের রোড শো, বিজেপির প্রচারে গেরুয়া ঝড় হাওড়ায়
#Amit Shah #Rajib Banerjee #BJP #Politics #Election #West Bengal Assembly Elections 2021 #Howrah #West Bengal #News #India #Home Minister

কাল হাওড়ায় এসেছিলেন নরেন্দ্র মোদী, বিপুল জনসমাগমের মাঝে জনসভায় বক্তব্য রেখেছিলেন তিনি। সেই জনসভার ২৪ ঘন্টা পেরোনোর আগেই রাজ্যে প্রচারে অমিত শাহ। আজ হাওড়ায় রাজীব ব্যানার্জির প্রচারে রোড শো করেন অমিত শাহ। স্বরাষ্টমন্ত্রীকে ঘিরে বিজেপি সমর্থকদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। হাওড়াতেও কার্যত শেষ বেলার প্রচারে গেরুয়া ঝড় তুলে দিল বিজেপি।

{link}


আজকের রোড শো-এর শেষে অমিত শাহ মন্তব্য করেন, প্রথম তিন দফার যে ভোট হয়েছে তার মধ্যে ৬৩ থেকে ৬৪টি সিটে জিতে বিজেপি তৃণমূল কংগ্রেসের থেকে ও কমিউনিস্টদের থেকে অনেকটা এগিয়ে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথার ও বক্তৃতার মধ্যে হতাশা দেখেই বোঝা যাচ্ছে যে তারা হারতে চলেছেন। এছাড়াও আজকের জনতার মধ্যে যে সমর্থন তিনি লক্ষ্য করেছেন তা দেখার পর রাজীব ব্যানার্জি বহু ভোটে জিতে জয়লাভ করবেন বলেও নিশ্চিত তিনি বলে জানিয়েছেন স্বরাষ্টমন্ত্রী। 


{ads]

সর্বশেষ আপডেট: