Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

নির্বাচনের আগের দিনেও অশান্তি অব্যাহত হাওড়ায়, আক্রান্ত বিজেপি কর্মী ও তার মেয়ে

Loading... নবান্নের লড়াই
নির্বাচনের আগের দিনেও অশান্তি অব্যাহত হাওড়ায়, আক্রান্ত বিজেপি কর্মী ও তার মেয়ে
#BJP #Bally #Howrah #Election #West Bengal Assembly Election 2021 #News #Howrah #West Bengal #India

বিজেপি করার অপরাধে বালি বিধানসভা ক্ষেত্র  এলাকার ভট্টনগরে মহিলা কর্মীকে প্রকাশ্যে  রাস্তায় ফেলে মারধর। হামলা তাঁর বাবার ওপরেও। জখম ওই যুবতি ও তাঁর বাবা। টি এল জয়সোয়াল হাসপাতালে জখমদের প্রাথমিক চিকিৎসা। গুরুতর জখম যুবতিকে হাওড়া হাসপাতালের স্থানান্তরিত করার পরিকল্পনা। বুকে ও পেটে যন্ত্রনায় কাতর আক্রান্ত যুবতির অভিযোগ তৃণমূলের দুস্কৃতিবাহিনির বিরুদ্ধে। এছাড়াও লিলুয়া থানার পুলিশের ভুমিকার বিরুদ্ধে অভিযোগের আঙুল।

{link}


ভোটেই আগের দিনেই ফের রাজনৈতিক অশান্তির কারনে উত্তপ্ত বালি। বিজেপি করার অপরাধের বালি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভট্টনগরে মহিলা এক মহিলাকে প্রকাশ্যে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ। হামলা হয়েছে তার বাবার উপরেও। যখম অবস্থায় হাসপাতালে ভরতি সেই যুবতি। টি এল জয়সোয়াল হাসপাতালে তাদের চিকিৎসা করা হচ্ছে। গুরুতর জখম যুবতিকে হাওড়া হাসপাতালে স্থানান্তরিত করার পরিকল্পনা করা হয়েছে। বুকে ও পেটে যন্ত্রনায় কাতর সেই আক্রান্ত যুবতির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তিনি বলেন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা  এর আগেও তাকে মারধর করেছে, আজকে ফের তাকে রাস্তায় ফেলে মেরেছেন তারা। এছড়া লিলুয়া থানাও তাদের কোন অভিযোগের কথা শোনেননি বলে সরাসরি পুলিশের ভূমিকার বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন তিনি।

সর্বশেষ আপডেট: