Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 15/10/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

রাতের অন্ধকারে বিজেপির কর্মীদের ঘরে হামলা, মারধর, আহত কমপক্ষে ১০, অভিযোগ শাষকদলের বিরুদ্ধে

Loading... নবান্নের লড়াই
রাতের অন্ধকারে বিজেপির কর্মীদের ঘরে হামলা, মারধর, আহত কমপক্ষে ১০, অভিযোগ শাষকদলের বিরুদ্ধে
#BJP #Bankra #Fight #BJP Vs TMC #Domjur #TMC #Police #Raff #West Bengal Election #West Bengal Assembly Election 2021 #Howrah #West Bengal #India

রাজনৈতিক হাঙ্গামায় ফের উত্তপ্ত হাওড়া। বিজেপি করা এবং ভোটে বুথে বিজেপির এজেন্ট হয়ে বসার অপরাধে রাতে বাড়িতে ঢুকে চড়াও হয়ে ব্যাপক মারধর করা হল বাঁকড়া রাজিব পল্লীর বিজেপি সমর্থকদের। অভিযোগের তির উঠেছে সরাসরি স্থানীয় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আক্রান্তদের অভিযোগ রাতের অন্ধকারে বিজেপি সমর্থকদের বাড়িতে ঢুকে চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। মহিলা পুরুষ নির্বিশেষে ব্যাপক মারধর করা হয় সাথেই চলে বাড়ি ও ঘরের জিনিসপত্র ভাঙচুর। হামলা হয় একাধিক বাড়িতে। আহত বিজেপি কর্মীদের মতে প্রায় ১৫০ জন এসেছিলেন আক্রমন করতে এবং প্রত্যেকেই মদ্যপ অবস্থায় ছিলেন। প্রথমে পুলিশ এলেও পুলিশের সামনেই তারা মারধর চালিয়ে যান। তারপর র‍্যাফ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে। প্রায় ১৩-১৪ জন আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। তাদের চিকিৎসা চলছে। 

সর্বশেষ আপডেট: