Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

ইভিএম চেকিং ঘিরে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত বেলুড়, আহত ৪

Loading... নবান্নের লড়াই
ইভিএম চেকিং ঘিরে তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত বেলুড়, আহত ৪
#BJP #TMC #TMC BJP Clash #Fight #Police #Bali Ramakrishna Mission #Politics #News #West Bengal Assembly Election 2021 #breaking news #Howrah #West Bengal #India

ফের প্রকাশ্যে তৃণমূল বিজেপি সংঘর্ষ। আজ হাওড়ার রামকৃষ্ণ মিশন জনশিক্ষা মন্দিরে ইভিএম মেশিন চেকিং ঘিরে সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সকালে ইভিএম মেশিন চেকিং-এর সময় বিজেপি তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাঁধে। দুই পক্ষের মোট ৩ থেকে ৪ জন আহত হয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রন করতে ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী এসে উপস্থিত হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে।

{link}

বিজেপির অভিযোগ তাদের ভেতরে ঢুকতে বাধা দেয় তৃণমূল কর্মীরা এবং পরে পুলিশ এসে তাদের উপরেই লাঠিচার্য করে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস কর্মীদের অভিযোগ বিজেপি কর্মীরা মদ্যপ অবস্থায় এসে প্রবেশ করে এবং সেখানে গালিগালাজ করতে থাকে। সেইখান থেকে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। বর্তমানে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি সম্পূর্ন নিয়ন্ত্রনে আছে। দুই দলের পক্ষ থেকেই অভিযোগ দায়ের করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। 

সর্বশেষ আপডেট: