Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

ভোটবাগানেই ভোটপ্রচারে বাঁধা! স্থানীয় মানুষের বিক্ষোভের সম্মুখীন বৈশালী ডালমিয়া

Loading... নবান্নের লড়াই
ভোটবাগানেই ভোটপ্রচারে বাঁধা! স্থানীয় মানুষের বিক্ষোভের সম্মুখীন বৈশালী ডালমিয়া
#Baishali Dalmiya #BJP #Candidate #Election #West Bengal Assembly Election 2021 #Bali #Howrah #West Bengal #India #News

ফের বিজেপি প্রার্থীকে প্রচারে বাঁধা হাওড়ায়। সোমবার বালি বিধানসভার অন্তর্গত ভোটবাগান এলাকায় প্রচার করতে গিয়ে বিক্ষোভের সম্মুখীন হলেন বৈশালী ডালমিয়া। বালির ওই এলাকায় প্রচার চলাকালীন সেই এলাকার স্থানীয় মানুষ মিছিল লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দিতে থাকে। এরপর তিনি এগোলে তাকে সরাসরি বাধাপ্রদান করা হয়। পুলিশের সামনেই তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় এলাকার মানুষজন। অভিযোগ বিধায়ক থাকাকালীন ওই এলাকার মানুষ একদিনও দেখা পাননি বৈশালী ডালমিয়ার। কোনরকম উন্নয়নও হয়নি এলাকায়। তাই আজ সরাসরি জমে থাকা ক্ষোভ প্রার্থীর বিরুদ্ধে প্রকাশ করেছেন তারা। ভোটপ্রচারে বাধার মুখে পড়ে শেষমেষ ঐ এলাকা থেকে প্রচার না করে বাধ্য হয়েই ফিরে আসেন বৈশালী। 

সর্বশেষ আপডেট: