Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 09/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

আজ থেকে প্রারম্ভ ভোটপর্বের, বঙ্গে প্রথম দফায় ভোট মোট ৩০ টি বিধানসভা কেন্দ্রে

Loading... নবান্নের লড়াই
আজ থেকে প্রারম্ভ ভোটপর্বের, বঙ্গে প্রথম দফায় ভোট মোট ৩০ টি বিধানসভা কেন্দ্রে
#ELection #West Bengal Assembly Election 2021 #1st Phase #TMC #BJP #News #politics #Election #Election Commission of India #Vote #Voting #West Bengal #India

আজ থেকে রাজ্যে প্রারম্ভ একুশের বিধানসভা নির্বাচনের। মোট আটটি দফার মধ্যে আজ অর্থাৎ ২৭শে মার্চ প্রথম দফায় ভোট হতে চলেছে মোট ৩০ টি বিধানসভা কেন্দ্রে। যার মধ্যে রয়েছে পুরুলিয়ার মোট ৯টি বিধানসভা কেন্দ্র, বাঁকুড়ার ৪টি বিধানসভা কেন্দ্র সহ ঝাড়গ্রামের ৪টি, পশ্চিম মেদিনীপুরের ৬টি ও পূর্ব মেদিনীপুরের ৭টি বিধানসভা কেন্দ্রে। যার মধ্যে রয়েছে গোপিবল্লভপুর, শালবনী সহ কাঁথির মতো গুরুত্বপূর্ন সমস্ত কেন্দ্র। 

{link}


আজ সকাল থেকেই কড়া নিরাপত্তার বেষ্টনির মধ্যে দিয়ে শুরু হয়েছে ভোটগ্রহন পর্ব। সকাল থেকেই বহু মানুষ বুথে এসে দিয়ে যাচ্ছেন নিজেদের ভোট। ভোট দিতে দেখা গিয়েছে ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী মধুজা সেন রায় কেও। সব মিলিয়ে এখনও পর্যন্ত সকল ক্ষেত্রেই শান্তিপূর্ন ভোটের চিত্রই ধরা পড়ছে রাজ্যের প্রথম দফার ভোটপর্বে।   


 

সর্বশেষ আপডেট: