Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

ভোট নয়, একেবারে ইভিএম চুরি!

Loading... নবান্নের লড়াই
ভোট নয়, একেবারে ইভিএম চুরি!
#EVM #TMC #BJP #Election #West Bengal Assembly Election 2021 #Uluberia #News #Howrah #West Bengal #India

এতোদিন ভোটচুরি অবধিই প্রত্যক্ষ্য করেছিল রাজ্যের মানুষ। কিন্তু এবার একেবারে সাক্ষাৎ ইভিএম চুরি! তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার ইভিএম ও ভিভিপ্যাড মেশিন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের তুলসীবেড়িয়া গাঁতাইত পাড়ায়। সেক্টর অফিসারকে আটকে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। 

{link}


উলুবেড়িয়া উত্তরেরর বিজেপি প্রার্থী চিরন বেরার অভিযোগ তুলসিবেড়িয়ার তৃণমূল নেতা গৌতম ঘোষ রাতের অন্ধকারে কমিশনের গাড়ি নিয়ে ইভিএম মেশিন ৪ টা ভিভিপাড ৪ মেশিন রাখাতে আন। সেই সময়েই তাকে হাতেনাতে ধরে ফেলেন গ্রামবাসীরা। রিগিং করতেই পরিকল্পিত ভাবেই এগুলো আনা হয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি। এরপরেই সেই তৃণমূল নেতার বাড়ি ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। গ্রামবাসিরা এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনাস্থলে উলুবেড়িয়া ব্লক ২এর বিডিও চলে এলে বিক্ষোভ আরও বৃহৎ আকার ধারন করে। জমায়েত  হঠাতে কেন্দ্রীয়বাহিনী ও পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে। এবিষয়ে অভিযুক্ত তৃণমূল নেতা কোন মন্তব্য করতে চাননি। 

সর্বশেষ আপডেট: