Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 15/10/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

আগেরবারে সম্পূর্ন ভোটটাই বিজেপিকে দিয়েছেন, এবারে তৃণমূলকে দিন হুগলীতে আর্জি মুখ্যমন্ত্রীর

Loading... নবান্নের লড়াই
আগেরবারে সম্পূর্ন ভোটটাই বিজেপিকে দিয়েছেন, এবারে তৃণমূলকে দিন হুগলীতে আর্জি মুখ্যমন্ত্রীর
#Mamata #Banerjee #TMC #Hooghly #Public Meeting #Balagar #Election #West Bengal Assembly Election 2021 #West Bengal #Hooghly #India #News #live

আজ হুগলীর বালাগড়ে জনসভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের সভাতেও জনসমাগম হয়েছিল বিপুল। আজকের জনসভায় হুগলীর প্রার্থীর সমর্থনে তিনি বলেন, আমি শুনেছি উনি নাকি রিস্কা চালিয়ে নমিনেশন ফাইল করতে গেছেন, তিনি নিজেও রিস্কা ও স্কুটি চালাতে পছন্দ করি। এছাড়াও তিনি বলেন, বলাগড়ের মানুষ উনিশের নির্বাচনে আগের ভোটটা বিজেপিকে দিয়েছিলেন। কিন্তু এবারে যেন তারা ভোটটা তৃণমূল কংগ্রেসকে দেন সেই বিষয়ে বলাগড়ের মানুষকে অনুরোধ জানিয়েছেন তিনি।

{link}


উল্লেখ্য বিষয় উনিশের লোকসভা নির্বাচনে হুগলী থেকে বিপুল ভোট প্রাপ্তি ঘটেছিল বিজেপির। সেই দিক থেকে দেখতে গেলে হুগলী হতাশ করেছিল তৃণমূল কংগ্রেসকে। কেন্তু সেই ভোট ছিল কেন্দ্রের ভোট ছিল লোকসভা নির্বাচনের আর অন্যদিকে একুশের ভোট রাজ্যের, ভোট বিধানসভা নির্বাচনের। বলাগড়ের মানুষ উনিশের পর একুশেও বিজেপির উপর আস্থা রাখবে নাকি আবার ভোট ফিরিয়ে দিয়ে ক্ষমতায় আনবে তৃণমূলকে? সবটাই বোঝা যাবে ২রা মে ফলপ্রকাশের পর। 


 

সর্বশেষ আপডেট: