Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

শেষ বেলায় প্রচারে গেরুয়া ঝড়

Loading... নবান্নের লড়াই
শেষ বেলায় প্রচারে গেরুয়া ঝড়
#Mithun Chakraborty #Actor #Bollywood #Movies #Politics #BJP #West Bengal Assembly Election #News #West Bengal #India

একেই বোধহয় বলে তারকার প্রচার। বাংলার তথা ভারতের সিনেমা জগতের বহুদিনের ও বহু পরিচিত সুপারস্টার মিঠুন চক্রবর্তী। তার প্রতি তার ভক্তদের টান যে আজ এতো বছর পেরিয়ে যাওয়ার পরেও একটুও কমেনি তা আজ বৃহস্পতিবার আবারও প্রমান করে দিলেন। আজ সকালে তিনি শালতোড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী চন্দনা বাউরী নির্বাচনী প্রচারে অংশগ্রহন করেন। সেইখানেই কার্যত চোখে পড়ে উপচে পড়া জনতার ভিড়। জনতার ঢলই কি একুশের ভোটে সবুজ সংকেত দিচ্ছে বিজেপিকে? তারকাদের প্রতি এই এতোটা উন্মাদনাই কি বড়ো একটা অংশের ভোট এনে দেবে বিজেপির পক্ষে? সম্ভাবনা কিন্তু বর্তমান।

{link} 


উল্লেখ্য বিষয় কিছুদিন আগেই নরেন্দ্র মোদীর ব্রিগেডের জনসভায় বিজেপিতে যোগ দিয়েছিলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। সেই মঞ্চ থেকেই হুঙ্কার তুলেছিলেন,”আমি জলঢোড়াও নয়, আমি বেলেবোড়াও নয়… আমি গোখরো…এক ছোবলেই ছবি”। যদিও তার এই মন্তব্যকে ঘিরেই সোশ্যাল মিডিয়ায় পোষ্টের ঝড় ওঠে। বহু মানুষ মিঠুন চক্রবর্তীর বিজেপিতে যোগদানের বিষয়কে নিয়ে কটাক্ষ করতেও পিছপা হননি। সেই দিনের পরেই আজ প্রচারে দেখা গেল মহাগুরু কে। এবং এই ছবিও কার্যত সুপারহিট। এখন মিঠুন চক্রবর্তিই একুশের নির্বাচনে ট্রাম্পকার্ড হয়ে ওঠেন কি না, তাই দেখার বিষয়। 


 

সর্বশেষ আপডেট: