Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

হাওড়ায় সঞ্জয় সিং-এর প্রচারে র‍্যালিতে মিঠুন চক্রবর্তী, মহাগুরুকে দেখতে মানুষের ঢল রাস্তায়

Loading... নবান্নের লড়াই
হাওড়ায় সঞ্জয় সিং-এর প্রচারে র‍্যালিতে মিঠুন চক্রবর্তী, মহাগুরুকে দেখতে মানুষের ঢল রাস্তায়
#Mithun Chakraborty #BJP #Movies #Entertainment #Sanjay Singh #Howrah #Election #West Bengal Assembly Election 2021 #Howrah #West Bengal #India

আজ মধ্য হাওড়ার বিজেপি প্রার্থী সঞ্জয় সিং-এর সমর্থনে রোড শো করলেন মিঠুন চক্রবর্তী। হাওড়ার ডুমুরজলা থেকে শুরু হয় এই রোড শো। নানা রাস্তা ঘুরে হাজারহাত কালি মন্দিরের সামনে দিয়ে গিয়ে মন্দিরতলায় এসে শেষ হয় এই রোড শো। তিনি আর সঞ্জয় সিং ছাড়াও এদিনের র্যা লিতে উপস্থিত ছিলেন হাওড়া জেলা সদরের সভাপতি সুরজিৎ সাহাও। বর্নাঢ্য এই গেরুয়া র‍্যালি দেখতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।

{link}

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেডে সভা করার দিনে বিজেপিতে যোগদান করার পর থেকেই সক্রিয়ভাবে প্রচার করতে দেখা গেছে বাংলা ও ভারতীয় সিনেমার বিখ্যাত এই নায়ককে। নিজের এক সিনেমায়  এমএলএ-এর ভূমিকায় মানুষের জন্য কাজ করতে মানুষের উপকার করতে আমরা ইতিমধ্যেই দেখেছি। বাস্তব জীবনেও সেই কাজ করতেই কি সক্রিয়ভাবে বিজেপিতে যোগদান করে তাদের কর্মসূচি ও প্রচারে অংশগ্রহন করছেন তিনি, নাকি এর পিছনে রয়েছে অন্য কোন কারন ?প্রশ্ন উঠছে বহু মানুষের মনে।


 

সর্বশেষ আপডেট: