Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

সাথে মিমি চক্রবর্তী, বালিতে তারকার সাথে প্রচার তৃণমূল প্রার্থী রানা চট্টোপাধ্যায়ের

Loading... নবান্নের লড়াই
সাথে মিমি চক্রবর্তী, বালিতে তারকার সাথে প্রচার তৃণমূল প্রার্থী রানা চট্টোপাধ্যায়ের
#Rana Chatterjee #TMC #News #Bali #Election #West Bengal Assembly Election 2021 #Mimi Chatterjee #Actresss #Bollywood #Howrah #West Bengal #India

বুধবার বালি বিধানসভা কেন্দ্রে উপস্থিত মিমি চক্রবর্তি। এসেছেন ওই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীর প্রচারে। প্রার্থী ডক্টর রানা চ্যাটার্জি সমর্থনে লিলুয়া ভট্টনগর বাজার থেকে র‍্যালি করলেন তিনি। আজ বালিতে সেই দিক থেকে দেখতে গেলে তারকা প্রচার সেরে নিল তৃণমূল কংগ্রেস। সাংসদ মিমি চক্রবর্তির এই র্যা লি তে জনগনের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

{link}

 
উল্লেখ্য বিষয় কয়েকদিন আগেই বালি বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চার প্রার্থী দীপ্সিতা ধরের প্রচারে এসেছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এছাড়াও বালির প্রাক্তন বিধায়ক ও বিজেপি বৈশালী ডালমিয়ার সমর্থনে দেখা গিয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা কেও। এবং আগামী দিনে মিঠুন চক্রবর্তি থেকে টোলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রীদের সাথেও বৈশালী ডালমিয়ার পদযাত্রা দেখতে পাওয়ার সম্ভাবন্স অতি প্রবল। যার ফলে বর্তমানে একথা স্পষ্ট যে প্রচারপর্বেও সব দিক থেকেই কেউই নিজের এক ইঞ্চিও জমি ছাড়তে ইচ্ছুক নয়। এখন তারকার প্রভাব থেকে শুরু করে জনতার ভীড়, কোন পক্ষের হাতে জয়ের চাবিকাঠি তুলে দেয় এপ্রিল মাসের ২ তারিখে তাই লক্ষ্যনীয়।
 

সর্বশেষ আপডেট: