Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

শেষ বেলার প্রচারে গেরুয়া ঝড় নন্দীগ্রামে, জনসমাগমেই জয়ের ইঙ্গিত?

Loading... নবান্নের লড়াই
শেষ বেলার প্রচারে গেরুয়া ঝড় নন্দীগ্রামে, জনসমাগমেই জয়ের ইঙ্গিত?
#Suvendu Adhikari #Amit Shah #BJP #Nandigram #Mithun Chakraborty #West Bengal Assembly Election 2021 #News #Breaking News #West Bengal #India

একুশের কুরুক্ষেত্র নন্দীগ্রাম, কথাটা জনসমক্ষে বর্তমানে ঘুরছে সকলের মুখে মুখে। সেই নন্দীগ্রামেই আজ প্রচারের শেষ লগ্ন। সেই শেষ লগ্নের প্রচারেই কার্যত গেরুয়া ঝড় বয়ে গেল নন্দীগ্রামে। নন্দীগ্রামের হাইভোল্টেজ কেন্দ্রে এবারের বিজেপির পদপ্রার্থী শুভেন্দু অধিকারী। যুদ্ধের ময়দানে আসন্ন নির্বাচনে কোনভাবেই নন্দীগ্রামের সিট হারাতে ইচ্ছুক নয় রাজ্য বিজেপি।

{link}


সেই লক্ষ্যেই আজ কার্যত প্রচারে একাধিক চমক নিয়ে নন্দীগ্রামের মানুষের কাছে উপস্থিত ভারতীয় জনতা পার্টি। নন্দীগ্রামের একাধিক স্থানে একাধিক কর্মসূচি, প্রচারে উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ মহাগুরু মিঠুন চক্রবর্তি। আজ সকালে নন্দীগ্রামের টেঙ্গুয়া থেকে নন্দীগ্রাম পর্যন্ত মিঠুন চক্রবর্তী শুভেন্দু অধিকারীর সাথে মিছিল করেন। সেই মিছিলে জনসমাগম ছিল দেখার মতো। অন্যদিকে একদম সকালেই নন্দীগ্রামের ভেটুরিয়া থেকে রেয়াপাড়া পর্যন্ত রোড শো করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানেও জনসমাগম হয়েছিল বিপুল। তবে কি এই বিপুল জনসমাগমই জয়ের ইঙ্গিত এনে দিচ্ছে শুভেন্দু অধিকারী এবং বিজেপিকে। বিজেপির বহু শীর্ষ নেতৃত্বের মতে এই বিপুল জনসমাগমই বলে দিচ্ছে যে বাংলায় পরিবর্তনের দিন আসন্ন। যদিও তা সত্যি কি না জানা যাবে ২রা মে ফল প্রকাশের পর। 

সর্বশেষ আপডেট: