Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

থানা ঘেরাও কর্মসূচিতে বিক্ষোভ চিত্র

Loading... কলকাতা
#bjp india #narendra modi #narendra modi live today #narendra chanchal mata bhajan #bagnan show #bagnan full movie #bagnan song #political murders full movie #political murders #political murders in kerala #poli

ভোটের কাঠি পড়লো বলে , আর তাঁর সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেছে রাজনৈতিক যুদ্ধ । পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ও এলাকায় শুরু হয়েছে আন্দোলন , বিক্ষোভ । কখনো প্রশাসনিক নানা দুর্বলতাকে ঘিরে তৈরি হয়ে চলেছে একাধিক অশান্তি । বিশেষত বাগনানের বিজেপি দলনেতা কিংকর মাজির হত্যা ঘিরে তৈরি হয়েছে একাধিক আন্দোলন ।আন্দলনের তীব্র হাওয়া আজও বইতে লাগল।

রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতি , পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুল্ল।আজ ২রা নভেম্বর রাজ্যজুড়ে থানা ঘেরাও কর্মসূচির আয়োজন করেছিল বিজেপি ৷  রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতি নিয়ে আজ মিছিলের সিদ্ধান্ত নেয় বিজেপি যুব মোর্চা ৷ দলের রাজ্য দপ্তর থেকে গান্ধিমূর্তি পর্যন্ত মিছিল করার কথা ছিল তাদের ৷ কিন্ত তার আগে সেন্ট্রাল অ্যাভিনিউতে ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয় পুলিশ ৷ বাধা পেয়ে ব্যারিকেড ভাঙার চেষ্টা করে যুব মোর্চার কর্মীরা ৷  পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় ৷ প্রতিবাদের অবস্থান বিক্ষোভ শুরু করে কর্মীরা ৷ কয়েকজন কর্মীকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে ।
 

সর্বশেষ আপডেট: