Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

kolkata High Court : যাদবপুরে মিছিলে নিষেধাজ্ঞা প্রত্যাহার

Loading... কলকাতা
kolkata High Court : যাদবপুরে মিছিলে নিষেধাজ্ঞা প্রত্যাহার
#News #breaking News #Kolkata #Bratya Basu #Jadavpur University #kolkata High Court #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) কাণ্ডের পরে যাদবপুরের কিছু অঞ্চলে মিটিং মিছিল করতে বন্ধ করার নির্দেশ দিয়েছিলো হাই কোর্ট (High Court)। বুধবার সেই নিষেধজ্ঞা তুলে নিলো হাইকোর্ট। আদালতের বক্তব্য, রায়ের ওই অংশ কার্যকর হয়েছে। এখন আর কোর্ট ওই দায়িত্ব নিজে নিতে চায় না। এখন থেকে কোনও সংগঠন কিছু করতে চাইলে প্রশাসনকে জানাতে হবে। প্রশাসন আবেদন শুনে বিবেচনা করবে অনুমতির ব্যাপারে।

{link}

প্রসঙ্গত, এর আগে সুলেখা মোড় থেকে মিছিল করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি (BJP)। সেই মিছিলে থাকার কথা ছিল খোদ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। কিন্তু আদালত সেই মিছিলের রুট বদলের পক্ষেই সওয়াল করে। যদিও শুভেন্দু আইনজীবীদের প্রশ্ন ছিল তৃণমূল থেকে বামেরা কর্মসূচির অনুমতি পেলে তাঁদের কেন দেওয়া হবে না! যদিও শেষ পর্যন্ত ওই মিছিলের রুটই বদলে দেয় কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে কলকাতা হাইকোর্ট ১৩ মার্চ পর্যন্ত সমস্ত মিটিং-মিছিলেই নিষেধাজ্ঞা জারি করে।

{link}

সেই নির্দেশই এদিন প্রত্যাহার করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। প্রসঙ্গত, যাদবপুরকাণ্ডে চাপানউতোর চলছেই। কলকাতা হাইকোর্টেও জমা হচ্ছে একের পর এক মামলা। মামলা চলছে নিম্ন আদালতেও। অন্যদিকে আন্দোলনকারী একাধিক পড়ুয়ার নামে যেমন এফআইআর দায়ের হয়েছে তেমনই কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতেও মামলা দায়ের হয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu)নামেও।

 

সর্বশেষ আপডেট: