Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Kolkata: ফের ভয়াবহ অগ্নিকাণ্ড! আগুণের গ্রাসে চিৎপুরের ঝুপড়ি

Loading... কলকাতা
Kolkata: ফের ভয়াবহ অগ্নিকাণ্ড! আগুণের গ্রাসে চিৎপুরের ঝুপড়ি
#Fire #Chitpur #Bengali News #West Bengal News #Kolkata Fire #News #Live News #Fire News #সংবাদ #অগ্নিকাণ্ড #কলকাতা অগ্নিকাণ্ড

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: 'আগুন' রেহাই দিচ্ছে না কলকাতায় সহ বাংলাকে। একের পর এক আগুন লেগেই চলেছে। আনন্দপুর অগ্নিকান্ড-এর রেশ এখনও মেতে নি। তারমধ্যেই বৃহস্পতিবার রাতে আগুন লাগলো চিৎপুর ঝুপড়িতে। বৃহস্পতিবার মধ্যরাতে আগুন লাগে শহরের চিৎপুরের একটি ঝুপড়ি এলাকায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের দু’টি ইঞ্জিন। এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণেও আনা হয়েছে বলে দমকল সূত্রে খবর। স্থানীয় বাসিন্দাদের দাবি, রাত ১২টা ৪০ মিনিটে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ার আগেই সতর্ক হয়ে যান তাঁরা। খবর পেয়েই ঘটনাস্থলে দমকল এসে আগুন নেবানোর কাজ শুরু করে। আগুন দ্রুত অন্যত্র ছড়িয়ে পড়তে পারত। কিন্তু দমকল এবং স্থানীয়দের তৎপরতায় তা রুখে দেওয়া সম্ভব হয়েছে। এই ঘটনায় আতঙ্ক ছড়ায় ওই এলাকায়। 

{link}

  আনন্দপুরের দু’টি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনার পর পরই চিৎপুরের এই ঘটনায় আতঙ্ক ছড়ায়। পুলিশ সূত্রে খবর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানো হয়। কিন্তু আনন্দসাগর সাউ (৪৮) নামে এক ব্যক্তি অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুতর জখম হন। তাঁকে আরজি কর মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। ওই ব্যক্তি কী ভাবে আহত হয়েছিলেন, কী ভাবেই বা আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ। সম্প্রতি আনন্দপুরের নাজিরবাদে দু’টি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১টি দেহাংশ উদ্ধার হয়েছে। ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়েছে। নিখোঁজ এখনও ২৭। আনন্দপুরের আগে এ মাসেই বড়বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে রাসায়নিকের একটি গুদামে আগুন লেগেছিল।

সর্বশেষ আপডেট: