Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 12/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Telanga Bagan : দুই বাসের রেষারেষিতে ভয়ঙ্কর দুর্ঘটনা

Loading... কলকাতা
Telanga Bagan : দুই বাসের রেষারেষিতে ভয়ঙ্কর দুর্ঘটনা
#News #Breaking News #Telanga Bagan Accident #Bus Accident #Kolkata #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বাসের রেষারেষি কমাতে পরিবহন দপ্তর যত চেষ্টাই করুক না কেন, রেষারেষি কিছুতেই কমানো যাচ্ছে না। তার ফলেই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটলো তেলেঙ্গাবাগান (Telanga Bagan ) এলাকায়। জানা যাচ্ছে, মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ তেলেঙ্গাবাগান এলাকায় বাসস্ট্যান্ডের সামনের এল ২৩৮ এর বাস রেষারেষি করছিল। সেই সময় এক মহিলা বাজার করতে যাওয়ার সময় রাস্তা পেরচ্ছিলেন।

{link}

তখনই এল ২৩৮ (L 238) এর বাসটি বেপরোয়া গতিতে সামনে চলে আসে। ধাক্কা মারে ওই মহিলাকে। এরপর তাঁকে উদ্ধার করে আরজি কর (RG Kar) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মহিলার অবস্থা খুবই আশঙ্কাজনক। বাসের এই রেষারেষির কারণে ঘটে ওই মর্মান্তিক দুর্ঘটনা। এলাকায় প্রবল উত্তেজনা তৈরি হয়। উত্তেজিত জনতা বাস ভাঙচুর করেন। তাঁদের বক্তব্য, এই এলাকা এমনিতেই যানজট পূর্ণ।

{link}

মাঝে মধ্যেই বিধাননগরের এই এলাকায় দুর্ঘটনা ঘটে। কখনও বাস থেকে যাত্রী নামানোকে কেন্দ্র করে বচসা হয়। কখনও বা দুই বাসের রেষারেষি চলে। পুলিশ-প্রশাসনের দিকে আঙুল তুলেছেন তাঁরা। এলাকার বিধায়ক সুপ্তি পাণ্ডে পৌঁছেছেন ঘটনাস্থলে। তিনি বলেন, “ট্রাফিক নিয়ম না মেনে রাস্তা পার হলে জরিমানা করা উচিত। মানুষের মধ্যে সচেতনতা কম। শিক্ষিত লোকজনও এমন করেন।” বেশ কিছু সময় ওই রুটের বাস চলাচল বন্ধ ছিল।

সর্বশেষ আপডেট: