Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 16/04/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Kolkata: বিজেপির তৃণমূলের সমর্থকদের মধ্যে ব্যাপক মারামারি! রণক্ষেত্র গিরিশপার্কে নামল র‍্যাফ

Loading... কলকাতা
Kolkata: বিজেপির তৃণমূলের সমর্থকদের মধ্যে ব্যাপক মারামারি! রণক্ষেত্র গিরিশপার্কে নামল র‍্যাফ
#West Bengal #BJP Brigade #BJP West Bengal #Kolkata News #Girish Park Clash #Sashi Panja #TMC vs BJP #সংবাদ #কলকাতা খবর #তৃণমূল কংগ্রেস #ব্রিগেড সমাবেশ #বিজেপি #নরেন্দ্র মোদি

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী ইতিমধ্যে কলকাতায় এসে উপস্থিত হয়েছেন। তিনি এই মুহূর্তে ব্রিগেডমুখী। তার কিছু সময় আগেই গিরিশপার্ক অঞ্চল উত্তপ্ত দু'পক্ষের কর্মীদের জন্য। রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ। পাল্টা মন্ত্রীর দাবি, তাঁর বাড়িতে ইট ছুড়ে ভাঙচুরের চেষ্টা করেছেন বিজেপি কর্মীরা। দু’পক্ষের গণ্ডগোলে রক্তাক্ত একাধিক বিজেপি কর্মী।  চলেছে ইট বৃষ্টি বলেও খবর। জানা যাচ্ছে, উত্তর কলকাতা থেকে বিজেপি নেতা তমোঘ্ন ঘোষের নেতৃত্বে একটি বাস যাচ্ছিল ব্রিগেডের উদ্দেশ্যে। বাসটিতে ছিলেন বিজেপি কর্মী-সমর্থকরা। তাঁদের দাবি, শশী পাঁজার বাড়ির সামনে থেকে একদল তৃণমূল কর্মী তাঁদের বাসে ভাঙচুর চালায়। বাসের দরজা-জানলা-কাচ ভেঙে চুড়ে একাকার হয়ে গিয়েছে বলে দাবি বিজেপি কর্মী-সমর্থকদের। একাধিক বিজেপি কর্মী-সমর্থকের মাথা ফেটে গিয়েছে। তাঁদের কয়েকজনকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে।

{link}

  অপরদিকে, তৃণমূলের দাবি, বিজেপি কর্মী সমর্থকরা শশী পাঁজার বাড়িতে ইট ছুড়েছে। তাঁদের পাল্টা মারধর করা হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে তপ্ত গিরিশ পার্ক। গোটা রাস্তায় পড়ে রয়েছে ভাঙা-ভাঙা কাচ। একাধিক গাড়ির কাচ ভাঙচুর হয়েছে। ঘটনাস্থলে নেমেছে র‌্যাফ। আহত হয়েছে বৌবাজার থানার ওসি। আহত এক বিজেপি কর্মী বলেন, “আমাদের বাসের কাচ ভেঙে দিয়েছে। মারধর করেছে। ওরা খুব ভয়ঙ্কর…। আমরা শান্তিপূর্ণ ভাবেই ব্রিগেডের উদ্দেশ্যে যাচ্ছিলাম। সেই সময় ঢিল-পাথর-ইট মেরে আমাদের বাস ভাঙচুর করে। বাইকও ভাঙচুর করা হয়েছে।”

সর্বশেষ আপডেট: