চুমকী সূত্রধর
তপসিয়া থানার অধীন পার্ক সার্কাস সংযোগকারী সমাধিস্থল থেকে গতকাল বিকেলে গ্রেপ্তার করা হয় দুজন ভয়ঙ্কর অপরাধীকে। গ্রেপ্তারির মুহুর্তে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র এবং ছয়টি কার্তুজ।
ধ্তদের মধ্যে একজন ৩৫ বছর বয়সী রাজু হাজরা হাওড়ার দাসনগর থানা এলাকার বালটিকুরি রামকৃষ্ণ কলোনির বাসিন্দা। এর আগেও একাধিক মামলায় তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। অন্যদিকে, অপর দুষ্কৃতি ৩৫ বছর বয়সী সঞ্জয় বৈদ্যকে ডাকাতি মামলায় আগেও গ্রেপ্তার করেছিল পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, সঞ্জয় খানবেরিয়া প্রাথমিক বিদ্যালয়ের নিকটবর্তী প্রগতি ময়দানের বাসিন্দা।
ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড কার্তুজ, উদ্ধার করা হয়েছে একটি মোটোর বাইক। ধৃতদের বিরুদ্ধে আর্মস অ্যাক্ট-এর সেকশন ২৫(১) (এ)/ ২৯ ধারায় একটি নির্দিষ্ট মামলা দায়ের করেছে তপসিয়া থানার পুলিশ। ধৃতদের জিঞ্জাসাবাদ করে আরও নতুন কিছু তথ্য সামনে আসতে পারে এমনটা মনে করছে পুলিশের তদন্তকারী অফিসার।
