ভয়াবহ অগ্নিকাণ্ডে যখম হয়ে প্রাণ হারালেন জ্যোতিষশাস্ত্রে খ্যাতনামা জয়ন্ত শাস্ত্রী। রবিবার সকালে কেষ্টপুর সমর সরণিতে নিজের বাড়িতেই অগ্নিদগ্ধ হয়ে অবচেতন অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে।
সকাল সাড়ে সাতটা নাগাদ জয়ন্তবাবুর কেষ্টপুরের বাড়িতে কালো ধোঁয়া দেখে প্রতিবেশীদের মধ্যে হইচই শুরু হয়। কালো ধোঁয়ার জেরে বারংবার দরজা ধাক্কায় সা না পাওয়ায় খবর দেওয়া হয় কেষ্টপুর থানায়। আগুনের তাপে অবচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করে ভর্তি করা হয় স্থানীয় এক বেসরকারি হাসপাতালে। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান করে পুলিশী তৎপরতায় আনা দমকলের ২টি ইঞ্জিন। অত্যন্ত সঙ্গিন অবস্থা থেকেই শেষ রক্ষা হয়নি বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
সস্ত্রীক কেষ্টপুরের বাড়িতেই থাকতেন জয়ন্তবাবু। প্রতিবেশীদের মাধ্যমে জানা গিয়েছে, তাঁর স্ত্রী কৃষ্ণনগরে বাপের বাড়ি যাওয়ায় শনিবার রাত থেকে বাড়িতে একাই ছিলেন। প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট ধরা পড়লেও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশ।
অগ্নিদাহে নিবন্ত খ্যাতনামা জ্যোতিষী
Loading...
কলকাতা
#Jayanta Sastri
#Fire
#Burnt
#Kestopur
#Kolkata
সর্বশেষ আপডেট:
