Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Mamata Banerjee : কলকাতা-লন্ডন সরাসরি উড়ান আবার চালু হোক

Loading... কলকাতা
Mamata Banerjee : কলকাতা-লন্ডন সরাসরি উড়ান আবার চালু হোক
#News #Breaking News #Mamata Banerjee #Kolkata-London #flights #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : কলকাতা থেকে লন্ডন - সরাসরি উড়ানের ব্যবস্থা একসময় ছিল। কিন্তু যাত্রী কম হওয়ায় তা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এখনো সময় বদলেছে। কলকাতা থেকে বহু মানুষ লন্ডনে (London) আসছেন। তাই আবার সরাসরি এই দুই জায়গার মধ্যে বিমান চালানোর দাবি করলাম মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। ২০০৯ সালের মার্চে কলকাতা-লন্ডন সরাসরি উড়ান তুলে নেয় ব্রিটিশ এয়ারওয়েজ।

{link}

তারপর থেকে শুধু লন্ডন নয়, কার্যত ইউরোপেরই সরাসরি উড়ান উঠে যায় কলকাতা থেকে। এখন যাঁরা কলকাতা থেকে ইউরোপ যেতে চান, তাঁদের দুবাই, আবুধাবি বা দোহা ঘুরে যেতে হয়। মাঝে বহু বার কেন্দ্রের কাছে কলকাতা-লন্ডন সরাসরি উড়ান চালুর জন্য আবেদন করেছেন মমতা। বলা হয়েছে, কেন্দ্রের নিয়ন্ত্রণে থাকা এয়ার ইন্ডিয়াকে দিয়ে সেই উড়ান চালু করা হোক। কিন্তু কেন্দ্র আশ্বাস দিলেও তা চালু হয়নি। বারবারই যুক্তি দেখানো হয়েছে, বাণিজ্যিকভাবে সেই উড়ান সফল হবে না। এবার লন্ডন সফরে ভারতীয় হাইকমিশনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বাংলা থেকে লন্ডন দূরে নয়। কিন্তু আমাদের সঙ্গে সরাসরি উড়ান নেই। আগে কলকাতা থেকে সরাসরি উড়ান ছিল।

{link}

একটা সময় ব্রিটিশ এয়ারওয়েজ সরাসরি উড়ান চালাত। এখন সরাসরি উড়ান না চলায় আসতে বহু সময় লাগে।” রাজ্য সরকার যে কলকাতা–লন্ডন ডিরেক্ট ফ্লাইট পরিষেবার জন্য উদ্যোগী হয়েছে, তা গত বছর বিধানসভায় বলেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের কাছে এই বিষয়ে প্রস্তাব দেওয়া হবে বলেও ঘোষণা করেছিলেন চন্দ্রিমা। যদিও এখনও কলকাতা–লন্ডন সরাসরি বিমান পরিষেবা চালু হয়নি। কিন্তু রাজ্য সরকার যে চেষ্টা চালিয়ে যাচ্ছে, তা মমতার কথায় স্পষ্ট। লন্ডন–কলকাতা ডিরেক্ট ফ্লাইট না–থাকার কারণে মুখ্যমন্ত্রীর যাওয়া–আসাতেই দু’দিন সময় চলে যাচ্ছে।

সর্বশেষ আপডেট: