Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Court lawyers Protest : আর জি কর ঘটনার প্রতিবাদে পথে নামলেন আইনজীবীরা

Loading... কলকাতা
Court lawyers Protest : আর জি কর ঘটনার প্রতিবাদে পথে নামলেন আইনজীবীরা
#News #Breaking News #R G Kar #R G kar Incident #Supreme Court #CBI #Sandeep Ghosh #Doctor #Rape #Justice For R G Kar #Doctor rape #West Bengal #CM #Mamata Banerjee #Politics #Politician #Kolkata #Lawy

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  আর জি করের নারকীয় ঘটনার প্রতিবাদে এবার পথে নামলেন আইনজীবীরা। আর জি কর কান্ডে ন্যায্য বিচার ও মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে মঙ্গলবার প্রতিবাদ মিছিল। ব্যানার , প্ল্যাকার্ড হাতে নিয়ে সামিল হলেন দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর মহকুমা আদালতের আইনজীবীরা (Court lawyers) ।

{link}

এদিন তারা জানান এই ঘটনার যথাযথ বিচার চান। দ্রুত যাতে বিচার হয় তারও দাবী জানান তারা। ডাক্তার ছাত্রীর নৃশংস হত্যাকাণ্ডের পর থেকেই রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজগুলির (Govt Medical College) পরিকাঠামোয় গলদের অভিযোগ প্রকট থেকে প্রকটতর হচ্ছে।

{link}

প্রশ্ন উঠেছে কর্মরত চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিয়েও। আন্দোলনকারী আইনজীবীদের বক্তব্য আদালতের পরিকাঠামো আরও উন্নত করতে হবে। তাহলে যে কোনো মামলার দ্রুত বিচার নিষ্পত্তি হওয়া সম্ভব। তাই মানুষ যাতে দ্রুত সুবিচার পায় তারজন্য আদালতের পরিকাঠামোর বিশেষ উন্নতিরও দাবী জানান তারা।

সর্বশেষ আপডেট: