Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Durgotsava Carnival : পুজো কার্নিভালে বিতর্কে ঋতুপর্ণা

Loading... কলকাতা
Durgotsava Carnival : পুজো কার্নিভালে বিতর্কে ঋতুপর্ণা
#News #Breaking News #Rituparna Sengupta #Tollywood #Tilottama #R G kar Incident #Junior doctors #Durgotsava Carnival #Mamata Banerjee #CM #Rituparna Sengupta #Asansol #Social media #Shyambazar #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : এর আগে প্রাথমিকভাবে জুনিয়র ডাক্তারদের (Junior doctors) আন্দোলকে সমর্থন করে একাধিক কর্মসূচিতে তিনি অংশ নিয়েছিলেন। কিন্তু এই আন্দোলনে তাঁর মানসিক উপস্থিতি নিয়ে সন্দীগ্ধ ছিলেন নাগরিক মহল। এই পরিস্থিতিতেই শঙ্খ বাজানো নিয়ে চূড়ান্ত ট্রোলড (trolled) হতে হয়েছিল তাঁকে। আর ফের একবার তাঁকে ট্রোলিংয়ের সম্মুখীন হতে হলে নাচ নিয়ে। কার্নিভালে উপস্থিত থাকা নিয়ে।

{link}

মঙ্গলবার শহরে ছিল দুর্গোৎসবের কার্নিভাল (Durgotsava Carnival)। সেই কার্নিভালে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর তাঁর সঙ্গেই দেখা গেল ঋতুপর্ণা সেনগুপ্তকে (Rituparna Sengupta)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ছুঁয়েও প্রণাম করতে দেখা গেল তাঁকে। তাঁদের মধ্যে কিছু কথাও হয়। বিতর্কের শুরু অবশ্য আগের দিন। এর আগে তিনি আসানসোলের (Asansol) একটি কার্নিভালে নৃত্য প্রদর্শন করেছিলেন। আর সেই নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social media) ছড়িয়ে পড়তেই ফের চূড়ান্ত ট্রোলিংয়ের সম্মুখীন হলেন অভিনেত্রী। সকলেই বলছেন, দু নৌকোয় পা দিয়ে চলার মধ্যে আছে সমস্যা। এর আগেও তিনি অভয়ার বিচার চেয়ে শঙ্খধ্বনি করে একটি ভিডিও পোস্ট করেছিলেন। রাত দখলের সঙ্গে সঙ্গে প্রতিবাদে মুখর হয়ে শঙ্খধ্বনি করারও ডাক ছিল। সেই ডাকে সাড়া দিয়ে ঋতুপর্ণাও একটি শঙ্খ বাজানোর ভিডিও পোস্ট করেছিলেন।

{link}

কিন্তু সেই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়। শুরু হয় ট্রোলিং। নেতিবাচক পরিস্থিতি দেখে ভিডিওটি মুছে ফেলেন ঋতুপর্ণা (Rituparna Sengupta)। এরপরে তিনি সশরীরে যোগ দিতে গিয়েছিলেন রাতদখলে। কিন্তু সেখানে তিনি হাজির হতেই বদলে যায় পরিস্থিতি। শ্যামবাজারে (Shyambazar) গো-ব্যাক স্লোগান ওঠে ঋতুপর্ণাকে ঘিরে। ব্যাস প্রবল ক্ষুব্ধ হন তিনি। আজ সোশ্যাল মিডিয়ায় ঋতুপর্ণার নাচের ক্লিপিংস ছড়িয়ে পড়তেই ফের শুরু হয় ট্রোলিং। অনেকে লেখেন, 'নাচ করতে পারেন না কেন চেষ্টা করেন?' অনেকে আবার লেখেন, 'এর থেকে তো একজন বাচ্চাও ভাল নাচ করে'। সব মিলিয়ে ঋতুপর্ণা ভালো নেই বলেই মনে হয়।

সর্বশেষ আপডেট: