Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Saraswati Puja2025 : মমতার কলেজেই সরস্বতী পুজোয় বাধা

Loading... কলকাতা
Saraswati Puja2025 : মমতার কলেজেই সরস্বতী পুজোয় বাধা
#News #Breaking News #Jogesh Chandra Chaudhuri Law College #Saraswati puja #West Bengal #CM #Mamata Banerjee #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : একেই বলে ভাগ্যের পরিহাস। মুখ্যমন্ত্রীর কলেজ যোগেশ চন্দ্র চৌধুরি ল কলেজে ( Jogesh Chandra Chaudhuri Law College ) সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগ। আর বাধা দিচ্ছে কে? তৃণমূলের ছাত্র নেতা সাব্বির আলি। পুজোয় বাধা দিয়ে ধর্ষণ ও প্রাণে মেরে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এরপরই চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ল কলেজের পড়ুয়ারা।

{link}

লিখিত অভিযোগ দায়ের অধ‍্যক্ষের কাছেও। তবে নিরুপায় অধ্যক্ষ পঙ্কজ রায়। তিনিও গুচ্ছ-গুচ্ছ অভিযোগ করলেন সাব্বিরের বিরুদ্ধে। সাব্বিরকে সামনাসামনি কিছু বলার ক্ষমতা ওই কলেজে কারোর নেই বলেই অনেক ছাত্র ছাত্রী জানান। আদালতের নির্দেশে ক‍্যাম্পাসে ঢোকা বারণ বহিরাগতদের। তারপরেও চলছে লাগাতার তাণ্ডব চালাচ্ছে সাব্বির ও তাঁর দলবল বলে অভিযোগ। অভিযুক্তের ভয়ে কলেজে যেতে পারেন না খোদ অধ‍্যক্ষ।

{link}

অধ্যক্ষ পঙ্কজবাবু বলেন, “গত বছর কলেজে ঢুকতে গিয়ে আমায় হেনস্থা করা হয়েছে। আমার ৪০ বছরের শিক্ষকতার জীবনে এমন দেখিনি। এর মধ্যে রাজনীতি নেই। আছে অর্থনীতি। অর্থাৎ পয়সা খোলামকুচির মতো দাও। নয়ত ঝামেলা করবে। প্রথমে বলছিল নাকি আমি পুজো করতে দিইনি। গর্ভানিং বডি কলেজে পুজো করার জন্য নির্দিষ্ট টাকা দিয়েছে। কিন্তু সেটায় হবে না ওদের।” অভিযোগকারী পড়ুয়া বলেন, “বাইরের গ্রুপ। এরা তোলাবাজ। আমাদের সরস্বতী পুজো করা বন্ধ করতে চায়। তখন আমাদের মারধর ও ধর্ষণের হুমকি দেয়। আরও অনেক বাজে বাজে ভাষায় কথা বলে।” এভাবে প্রকাশ্যে দিবালোকে এরা যা করছে তার কোনো প্রতিবাদ এখন পর্যন্ত দলের পক্ষ থেকে জানানো হয় নি।

সর্বশেষ আপডেট: