Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Amit Shah : জামাই ষষ্ঠীতেই শাহের কলকাতা সফর

Loading... কলকাতা
Amit Shah : জামাই ষষ্ঠীতেই  শাহের কলকাতা সফর
#News #Breaking News #Amit Shah #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : প্রাথমিকভাবে ওই দিনটি নির্বাচন নিয়ে কেউ কেউ আপত্তি জানিয়েছিলেন। শেষ পর্যন্ত ওই দিনটিই ধার্য হয়। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়ে দেন, ১ জুনই বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah)। ওইদিন নেতাজি ইন্ডোরে দলের কর্মিসভা। সেখানে সর্বস্তরের দলীয় কর্মী, নেতাদের সেখানে থাকতে হবে বলে নির্দেশ দলের।

{link}

সূত্রের খবর, জামাই ষষ্ঠীতে ‘শাহী’ সফর নিয়ে আপত্তি তুলেছিল বঙ্গ বিজেপির একাংশ। ওইদিন পারিবারিক অনুষ্ঠান থাকায় দলের কর্মসূচিতে হাজির থাকা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। যদিও এনিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)বক্তব্য ছিল, জামাই ষষ্ঠীর অনুষ্ঠান তো বিকেলের মধ্যে মিটেই যাবে। বঙ্গ বিজেপির আরেকটা অংশ চাইছিল না শাহের কলকাতা সফর পিছিয়ে যাক। এরপর দীর্ঘ আলোচনা হয় কেন্দ্র-রাজ্য নেতৃত্বের মধ্যে।

{link}

অবশেষে ঠিক হয়, ১ জুনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফর। ওইদিন কলকাতায় এসে বঙ্গের গেরুয়া শিবিরকে নিয়ে সাংগঠনিক বৈঠক করবেন শাহ। বাজিয়ে দেবেন ছাব্বিশের ভোটের বাদ্যি। এবার কত সিটের টার্গেট বেঁধে দেবেন সেটা দেখতে হবার। তবে বিজেপি নেতা কর্মীদের মধ্যে উন্মাদনা যে তুঙ্গে তাতে কোনো সন্দেহ নেই।

সর্বশেষ আপডেট: