Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/05/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Train : নামখানা থেকে শিয়ালদহ উদ্দেশ্যে স্পেশাল ট্রেন

Loading... কলকাতা
Train : নামখানা থেকে শিয়ালদহ উদ্দেশ্যে স্পেশাল ট্রেন
#News #Breaking News #West Bengal #Kolkata #Namkhana #Sealdah #Train #Rail station #EMU Train #Diamond Harbour #Canning #Vote #Voter #Election #Election 2024 #Lok Sabha Election #Train Time #Politics

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  দক্ষিণ ২৪ পরগনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অনুরোধে লোকসভা নির্বাচনের জন্য নিয়োজিত বিপুল সংখক ভোটকর্মীর যাতায়াতের সুবিধার্থে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন ১লা জুন এবং ২রা জুনের মধ্যরাতে ডায়মন্ড হারবার, ক্যানিং এবং নামখানা থেকে শিয়ালদহ (সাউথ) এর উদ্দেশ্যে কিছু স্পেশাল EMU ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

{link}

 

নামখানা - শিয়ালদহ স্পেশাল ১লা জুন রাত ১১:৪৫ মিনিটে নামখানা থেকে ছেড়ে ২রা জুন রাত ০২:২০ মিনিটে শিয়ালদহ পৌঁছবে।ডায়মন্ড হারবার শিয়ালদহ স্পেশাল ২রা জুন রাত ০১:০০ টায় ডায়মন্ড হারবার থেকে ছেড়ে রাত ০২:২৭ মিনিটে শিয়ালদহ পৌঁছবে।

{link}

 

ক্যানিং - শিয়ালদহ স্পেশাল ২রা জুন রাত ০১:০০ টায় ক্যানিং থেকে ছেড়ে রাত ০২:০৫ মিনিটে শিয়ালদহ পৌঁছবে। স্পেশাল ট্রেনগুলি হল্ট এবং ফ্ল্যাগ স্টেশন সহ সমস্ত স্টেশনেই থামবে।এছাড়াও, ৩৪১৬৫ বজবজ - শিয়ালদহ EMU লোকাল ২রা জুন রাত ১২:০৫ এর পরিবর্তে রাত ১২:৩০ টায় বজবজ থেকে ছাড়বে।

সর্বশেষ আপডেট: