শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : নিয়োগ দুর্নীতি মামলার রায়দানের প্রক্রিয়া শুরু হল
* নতুন নিয়োগে এসএসসিকে, কি কি নিয়ম মানতে হবে তার জন্য কয়েক দফার নির্দেশিকা।
* সিবিআই তদন্ত চালিয়ে যেতে হবে। অভিযুক্তদের হেফাজতের নিয়ে তদন্ত চালাতে হবে।
* ৬ সপ্তাহের মধ্যে বেতন ফেরত দিতে হবে।
* মেয়াদ উত্তীর্ণ প্যানেলে যাঁরা চাকরি পেয়েছিলেন তাঁদের বেতন ফেরত দিতে হবে।
* ডিভিশন বেঞ্চ জানাল, মেয়াদ উত্তীর্ণ হবার পরে কোন চাকরিরই বৈধতা নেই।
{link}
* কারা অবৈধভাবে চাকরি পেয়েছেন, তাঁদের সনাক্ত করতে হবে। জানালেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ।
* ২৩,৭৫৩ জনের চাকরি বাতিল।
• সমস্ত নিয়োগ বাতিল করল কলকাতা হাইকোর্ট। ২৩ হাজার নিয়োগ বাতিল করল কলকাতা হাইকোর্ট।
* ২৮১ পাতার রায়। সেখানে রয়েছে ৩৭০ টি অনুচ্ছেদ।
* মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও কোন ব্যক্তি চাকরির বৈধ গণ্য হওয়া উচিত না।
* এর আগে বিচারপতি গঙ্গোপাধ্যায় বহু পদে নিয়োগ বাতিল এর নির্দেশ দেন। অতীতে এই মামলা চলছিল প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ।
{link}
* ক্যান্সার আক্রান্ত, আবেদনকারী সোমা দাসের নিয়োগ সহানুভূতির প্রেক্ষিতে বহল রাখলো কলকাতা হাইকোর্ট।
* যাদের নিয়োগ বাতিল হয়েছে তাদের থেকে বেতন ফেরত এর দায়িত্ব দেওয়া হয়েছে প্রশাসনকে।
• সমস্ত omr sheet ওয়েবসাইটে আপলোড করা নির্দেশ দেওয়া হয়েছে ssc কে, কলকাতা হাইকোর্টের তরফ থেকে।
* মোট নিয়োগে, দুজনকে আদালত মানবিকতার খাতিরে নিয়োগ করেছিল তাদের চাকরি বাতিল হবে না।।
* মোট নিয়োগে ১৭ টি বেনিয়ম খুঁজে পেয়েছে ডিভিশন বেঞ্চ।
* যাদের মেয়াদ পুরনো প্যানেল থেকে বা প্যানেলের বাইরে থেকে চাকরি পেয়েছেন তাদের এত দিনের বেতন ১২% সুদ সমেত ফেরত দিতে হবে।
