Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 16/04/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

BJP TMC Clash: গিরিশ পার্কে শশী পাঁজার বাড়িতে আক্রমণ! আহত হয়েছেন মন্ত্রী

Loading... কলকাতা
BJP TMC Clash: গিরিশ পার্কে শশী পাঁজার বাড়িতে আক্রমণ! আহত হয়েছেন মন্ত্রী
#Sashi Panja #Trinamool Congress #TMC News #Trinamool BJP Clash #Bengali News #Politics News #BJP West Bengal #BJP Brigade #বিজেপি #রাজনীতি #তৃণমূল কংগ্রেস #কলকাতা খবর

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: সকাল থেকেই উত্তপ্ত ছিল ব্রিগেড। এদিকে বিভিন্ন জায়গা থেকে ব্রিগেডমুখী বাসে হামলা চালানো হয়েছে। অভিযোগ তৃণমূলের দিকে। বিশেষ নিবিড় সমীক্ষা তথা এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, "বাংলাদেশিদের বাঁচানোর জন্য বৈধ ভোটারদের নাম তুলতে দিলেন না। যোগ্য শিক্ষকদের চাকরি চুরি করে অযোগ্যদের পাশে দাঁড়িয়েছেন। ধর্ষিতা মহিলাদের পাশে দাঁড়াননি। অত্যাচারীদের পাশে দাঁড়িয়েছেন। এ রাজ্যের মানুষ আপনার উপর ভরসা করেছিল। আপনি পশ্চিমবঙ্গকে শ্মশানে পরিণত করেছেন।" ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপির হাই ভোল্টেজ সভায় হাজির 'মহাগুরু' মিঠুন চক্রবর্তী।

{link}

  মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা। অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ভাঙল বাড়ির দরজা-জানলা। শশীর গায়েও ইট। বিজেপি-তৃণমূল সংঘর্ষে আহত বউবাজার থানার ওসি। শশী পাঁজার অভিযোগ, "বিজেপি খুন করতে চাইছে।" সেন্ট্রাল অ্যাভেনিউতে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে পোস্টার ছিড়ল বিজেপি বলে অভিযোগ। 'বয়কট বিজেপি' লেখা ছিল সেই পোস্টারগুলিতে। এই ঘটনায় ব্রিগেডগামী বিজেপি সমর্থকদের দিকে আঙুল তুলেচেন শ্যামপুকুরের বিধায়ক। বলেন, "এরা এত কাপুরুষ ফ্লেক্স ছিড়ে পালিয়ে যাচ্ছেষ সাহস থাকলে মুখোমুখি দাঁড়িয়ে মোকাবিলা করুক।" তবে বিজেপির দাবি করেছে তাদের মিছিলের উপর প্রথমে হামলা করেছে তৃণমূল।

সর্বশেষ আপডেট: