Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 11/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Kolkata news: রবিবার রাতে মশাল মিছিল

Loading... কলকাতা
Kolkata news: রবিবার রাতে মশাল মিছিল
#News #Breaking News #Kolkata #West Bengal #সংবাদ

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :রবিবার রাতে মশাল মিছিল - জুনিয়র ডাক্তারদের সঙ্গে নাগরিক মহল। জুনিয়র ডাক্তারদের ৫ দফা দাবির মধ্যে একটি দাবি ছিল - চিকিৎসকদের নিরাপত্তা। তা যে রাজ্য সরকারের কাছে প্রাধান্য পায় নি, তা প্রমাণ হয়েছে সাগরদত্ত কলেজ কাণ্ডে। আর তাতেই ক্ষোভের আগুনে 'ঘি' পড়েছে। শহর কলকাতার সঙ্গে জেলায় জেলায় একই ছবি দেখা গিয়েছে এদিন রাতে । আরজি করের ঘটনায় ক্ষোভের আগুন জ্বলছিল।  আর এতেই আরও গনগনে হল প্রতিবাদের মশাল।


{link}

রবিবার সন্ধ্যা নামতেই হাতে হাতে জ্বলে ওঠে মশাল-মোমবাতি। আরজি কর হাসপাতাল থেকে মিছিল শুরু করে শ্যামবাজার পৌঁছন জুনিয়র ডাক্তাররা। মিছিল চলে অনেক রাত পর্যন্ত। সর্বত্র দুটি শ্লোগান - 'ইউ ওয়ান্ট জাস্টিস' আর 'চিকিৎসকদের নিরাপত্তা দিতে হবে।'

{link}

একটি বড়ো মিছিলে ছিলেন অন্যতম প্রতিবাদী মুখ অনিকেত মাহাতো। তিনি বলেন, “সাগর দত্তর মতো ঘটনা দেখে মনে হচ্ছে নিরাপত্তা আপসের জালে জড়িয়ে যাচ্ছে। এ নিয়ে দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে সুপ্রিম কোর্টের শুনানির পর তারপর পূর্ণ কর্মবিরতিতে যেতে পারি।” এদিকে হামলার প্রতিবাদে সাগর দত্ত মেডিক্যালের জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন। তার মধ্যেই মশাল হাতে ডানলপ পর্যন্ত পদযাত্রা করেন তাঁরা। এক জুনিয়র ডাক্তার বলেন, “তিলোত্তমার ঘটনার পর নিরাপত্তা চেয়েছি। পেলাম না। তাই আবার একটা ঘটনা ঘটল। আবারও আমাদের পথে নামতে হল।” কলকাতা মেডিক্যাল কলেজ থেকে জুনিয়র চিকিৎসকদের মশাল মিছিলও ধর্মতলায় যায়। এসএসকেএম, এনআরএস থেকে জুনিয়র ডাক্তারদের মিছিলের গন্তব্যও ছিল ধর্মতলাই। সব মিলিয়ে রাতের কলকাতা আবার উত্তাল হলো।

সর্বশেষ আপডেট: