Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 30/07/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Kolkata Metro: সুখবর!পুজোর আগেই আবার চালু হচ্ছে 'কবি সুভাষ' মেট্রো স্টেশন 

Loading... কলকাতা
Kolkata Metro: সুখবর!পুজোর আগেই আবার চালু হচ্ছে 'কবি সুভাষ' মেট্রো স্টেশন 
#Kolkata #Metro #Blue Line Metro #Kabi Subhash #কবি সুভাষ মেট্রো #কলকাতা মেট্রো #সুখবর

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: কলকাতা মেট্রোর প্রান্তিক স্টেশন 'কবি সুভাষ' বন্ধ হয়ে গিয়েছিল এক বছর আগেই। ধরা পড়েছিল পিলারে ফাটল। এবার সব সংস্কার করে আবার চালু হতে চলেছে এক বছর পরে। দিনটা ছিল ২৮ জুলাই, ২০২৫। প্ল্যাটফর্মের পিলারে দেখা গিয়েছিল বড়সড় ফাটল। আর তাই বছর খানেক আগে বন্ধ হয়ে যায় কলকাতা মেট্রোর ব্লু লাইনের প্রান্তিক স্টেশন, কবি সুভাষ। তারপর থেকে শুরু হয় সংস্কারের কাজ। যা এখনও অব্যাহত। গত এক বছর ধরে কবি সুভাষের বদলে শহিদ ক্ষুদিরাম থেকে মেট্রো ধরতে হচ্ছে প্রান্তিক স্টেশন চত্বরের নিত্যযাত্রীদের। এই ভোগান্তি কবে শেষ হবে? কবে খুলতে পারে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা কবি সুভাষ মেট্রো স্টেশন? মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, ৮-৯ মাস লাগবে কবি সুভাষ মেট্রো স্টেশনের সংস্কারের কাজের জন্য। কিন্তু সেই ডেডলাইন পেরিয়ে গিয়েছে। নয়া রূপে স্টেশনের নকশা তৈরির কাজ ইতিমধ্যেই চলতি বছরের শুরুতে সম্পন্ন হয়ে গিয়েছে। নিউ গড়িয়ার এই স্টেশনে দক্ষিণেশ্বরমুখী প্ল্যাটফর্ম নির্মাণের কাজও চলছে।

মেট্রো সূত্রে পাওয়া খবর অনুযায়ী, আরও ৯ থেকে ১০ মাস সময় লাগবে কবি সুভাষ থেকে পুনরায় ট্রেন পরিষেবা শুরু করতে। অর্থাৎ ২০২৭ সালের এপ্রিল বা মে মাসের আগে কোনও মতেই ব্লু লাইনের এই প্রান্তিক মেট্রো স্টেশন চালু হচ্ছে না, তা সহজেই অনুমেয়। জানা গিয়েছে, দক্ষিণেশ্বরমুখী নয়া প্ল্য়াটফর্মটি নির্মাণের জন্য ৮০টি গভীর পাইলের মধ্যে মাত্র ৩টির কাজ এখনও পর্যন্ত শেষ হয়েছে। বর্ষার কারণে কাজের গতি স্লথ। এছাড়াও ক্ষতিগ্রস্ত হওয়া প্ল্যাটফর্মটির কাজ চলছে। একইসঙ্গে কাজ চলছে ছাউনি ও রেললাইন খুলে ফেলার কাজও। কবি সুভাষের পুরনো চেহারা সম্পূর্ণ বদলে যাবে বলেই জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। তবে নয়া চেহারা প্রকাশ্যে আসতে এখনও বেশ খানিকটা সময় লেগে যাবে বলেই জানানো হচ্ছে।
 

সর্বশেষ আপডেট: