Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/07/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

KMC Ward Restructure: পুনর্বিন্যাস করা হবে কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ড! শীঘ্রই কাজ শুরুর ইঙ্গিত

Loading... কলকাতা
KMC Ward Restructure: পুনর্বিন্যাস করা হবে কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ড! শীঘ্রই কাজ শুরুর ইঙ্গিত
#Kolkata News #Kolkata #KMC Update #Kolkata Corporation #BJP #সংবাদ #কলকাতা #কলকাতা পৌরনিগম #শুভেন্দু অধিকারী

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: জানা যাচ্ছে এবার কলকাতা পৌরনিগমের ওয়ার্ড সংখ্যা অন্তত ২০০টা হবে। এবার পুরসভায় ওয়ার্ড পুনর্বিন্যাসের কাজ শুরু হতে চলেছে। তার জন্য জোড়া কমিটি গঠন করা হল। এনিয়ে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গত মাসে কলকাতা পুরসভার এক অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রস্তাব দিয়েছিলেন, ওয়ার্ড আরও বাড়ানো হোক, যাতে সকলে সমানভাবে পরিষেবা পেতে পারেন। তাঁর সেই প্রস্তাবকে মান্যতা দিয়ে দ্রুত প্রয়োজনীয় কাজ শুরুর পথে হাঁটল কলকাতা পুরসভা। দুটি পৃথক কমিটির একটি কেন্দ্রীয় স্তরে কাজ করবে। এছাড়া প্রতি বরোভিত্তিক একটি করে কমিটি গড়ে দিলেন পুরপ্রশাসক স্মিতা পাণ্ডে। এর মধ্যে একটি সম্পূর্ণ শহরভিত্তিক কেন্দ্রীয় কমিটি ।

  ১০ সদস্যর এই কমিটিতে কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণের দুই জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার আমন্ত্রিত সদস্য হিসাবে থাকবেন। কলকাতা পুরসভার অধীনে এই মুহূর্তে মোট ১৪৪ টি ওয়ার্ড, ১৬ টি বরো রয়েছে। কোনও কোনও ওয়ার্ডে ভোটার সংখ্যা অনেক বেশি, কোনও ওয়ার্ডে তা যথেষ্ট কম। বুথ সংখ্যাও এমনই অসামঞ্জস্য। যেমন ৫৮ নং ওয়ার্ডের পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাচ্ছে, ভোটার সংখ্যা ৬০ হাজার। এখানকার কাউন্সিলর বর্তমানে এন্টালির তৃণমূল বিধায়ক সন্দীপন সাহা। আবার ৪৯ নং ওয়ার্ড, যার কাউন্সিলর বিজেপি নেতা সন্তোষ পাঠক, সেখানকার ছবিটা ঠিক উলটো। এখানকার ভোটার সংখ্যা মোটে ৯০০০।

সর্বশেষ আপডেট: