Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 06/04/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Kolkata: রত্নার নেতৃত্ব ভাঙা হল বেহালার বিজেপি কার্যালয়! বিস্ফোরক অভিযোগ

Loading... কলকাতা
Kolkata: রত্নার নেতৃত্ব ভাঙা হল বেহালার বিজেপি কার্যালয়! বিস্ফোরক অভিযোগ
#Behala News #Kolkata News #BJP Party Office #Kolkata Update #TMC vs BJP #রত্না চট্টোপাধ্যায় #বিজেপি কার্যালয় #বিজেপি পার্টি অফিস ভাঙচুর

 বেশ বোঝা যাচ্ছে, ভোট যত এগিয়ে আসছে ততোই যুদ্ধের দোর গড়ায় দুটি রাজনৈতিক দল। এবার বেহালা। বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে পর্নশ্রী থানায় ওই FIR দায়ের হয়েছে। তাঁর বিরুদ্ধে BJP-র দলীয় কার্যালয় ভাঙচুর করার অভিযোগ রয়েছে। রত্না চট্টোপাধ্যায়ের পাশাপাশি তৃণমূলের আরও ৬ জনেরও নাম রয়েছে FIR-এ। ঘটনার সূত্রপাত রবিবার দুপুরে। BJP-র অভিযোগ, পর্নশ্রীতে তাদের দলীয় কার্যালয়ে ঢুকে পোস্টার এবং ব্যানার ছিঁড়ে দেন স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা। দফতরে ভাঙচুর করা হয়। এবং সবটাই হয় বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থীর নেতৃত্বে। BJP-র দাবি, CCTV ক্যামেরায় ধরা পড়েছে তাণ্ডবের চিত্র। কিন্তু তা সত্ত্বেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি। রাতে এই গোটা ঘটনার প্রেক্ষিতে ঝামেলার সৃষ্টি হয় এলাকায়। উত্তপ্ত বাক্য বিনিময় হয় উভয় পক্ষের মধ্যেই। যা ক্রমেই হাতাহাতিতে গড়ায়।

  রাতে ঘটনাস্থলে পৌঁছন BJP-র বেহালা পশ্চিমের প্রার্থী ইন্দ্রনীল খাঁ। তাঁর নেতৃত্বে পর্ণশ্রী থানা ঘেরাও করেন BJP কর্মী সমর্থকরা। ধর্নায় বসেন তাঁরা। তৃণমূলের বিরুদ্ধে থানায় অভিযোও দায়ের করা হয়। যদিও পুলিশি নিষ্ক্রীয়তার অভিযোগ তুলেছেন BJP কর্মীরা। বচসা, হাতাহাতির মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পর্নশ্রীর। থানায় পৌঁছন তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ও।  অবশ্য দলীয় কার্যালয়ে ভাঙচুরের সময় তিনি ঘটনাস্থলে ছিলেন কি না, তা এখনও স্পষ্ট নয়। তাঁর পাল্টা অভিযোগ, তৃণমূলের পোস্টার-ব্যানার ছিঁড়েছে BJP। তিনিও BJP-র বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

সর্বশেষ আপডেট: