শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: শুক্রবারের নামাজকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল কলকাতার রাজাবাজার ক্রসিং এলাকায়। অভিযোগ, একাংশ মুসলিম সম্প্রদায়ের মানুষ রাস্তার উপর জুম্মার নামাজ পড়তে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। রাজ্যে সরকার পরিবর্তনের পর নতুন নিয়মকানুন সম্পর্কে অনেকেই অবগত ছিলেন না বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় স্থানীয় থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দিতে উপস্থিত হন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও। পাশাপাশি মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। পুলিশের হস্তক্ষেপে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
যদিও ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, জনবহুল রাস্তায় এভাবে নামাজ পড়ার ফলে যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষের সমস্যার সৃষ্টি হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। এই প্রসঙ্গে মুসলিম সমাজের একজন প্রতিনিধি জানিয়েছেন, 'এতদিন ধরে সবাই রাস্তাতেই শুক্রবারের নামাজ পড়ে এসেছেন। নতুন সরকার আসায় নিয়ম বদলেছে। সেই প্রসঙ্গে অনেকেই জানেন না। সেই কারণেই অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা সরকারের আদেশ অমান্য করব না। আগামী দিনে আইন মেনেই চলা হবে।'
.jpeg)
