শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যস্ত সময়ে আচমকা বন্ধ কলকাতা মেট্রো নর্থ-সাউথ শাখার ট্রেন চলাচল। সমস্যার সম্মুখীন বহু যাত্রী। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, দক্ষিণেশ্বরমুখী একটি মেট্রো আচমকাই পার্কস্ট্রিট স্টেশনে বিকল হয়ে পড়ে। স্তব্ধ হয়ে যায় ট্রনটির গতি। যার ফলে, বন্ধ হয়ে যায় উত্তর-দক্ষিণ মেট্রো পথে ট্রেন চলাচল। বেশ কিছুক্ষণের জন্য ব্যবহত হয় পরিষেবা। একের পর এক স্টেশনে বাড়তে থাকে অপেক্ষারত যাত্রীদের ভিড়।
সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে। একটি রেক আচমকাই পার্কস্ট্রিট স্টেশনে বিকল হয়ে পড়ার পর এই রুটের পরিষেবা বড়সড় সমস্যার মুখে পড়ে। পরপর বেশ কয়েকটী মেট্রো বিভিন্ন স্টেশনে থমকে যায়। পরবর্তীতে এই ট্রেনটিকে সরিয়ে নিয়ে যায় মেট্রো রেল কতৃপক্ষ। কিন্তু, খারাপ হওয়া রেকটি সরিয়ে নিয়ে গেলেও মেট্রো চলাচল ব্য়হত হয়েছে। এখনও দমদমমুখী মেট্রো সচল হয়নি। ফলে, বড়সড় সমস্যার মুখে পড়েছেন নিত্যযাত্রী ও অফিস ফিরতি মানুষজন।
