Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/07/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Kolkata Police: বাম আমলের পর প্রথমবার! কলকাতার দুই থানায় দায়িত্বে মহিলা ওসি

Loading... কলকাতা
Kolkata Police: বাম আমলের পর প্রথমবার! কলকাতার দুই থানায় দায়িত্বে মহিলা ওসি
#Kolkata News #Kolkata Police News #Kolkata Police Woman OC #West Bengal #Bengali News #কলকাতা পুলিশ খবর #রূপা সিংহ #চামেলী মুখোপাধ্যায় #পুলিশ খবর

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: সেই বাম আমালের পর প্রথমবার। কলকাতা পেল দুজন মহিলা ওসি। নারী ক্ষমতায়নের বার্তা দিতেই শুভেন্দু সরকারের এই সিদ্ধান্ত। নারী নিরাপত্তার বার্তা দিয়েই ক্ষমতায় এসেছে বিজেপি। সেই নিরাপত্তা নিশ্চিত করতে একের পর এক পদক্ষেপও করছে শুভেন্দু-সরকার। তবে এবার কলকাতা পুলিশের (Kolkata Police) রদবদলে নারী ক্ষমতায়নের বার্তাও দিল রাজ্য। দীর্ঘদিন পর কলকাতায় দুই থানা পেল মহিলা ওসি। গত ১৫ বছরে কেবলমাত্র মহিলা থানাতেই মহিলা ওসি (Women OC) দেখা গিয়েছে। এবার মূল থানাতেও মহিলা ইন্সপেক্টরকে ওসি পদে বসিয়ে চমক দিল রাজ্য সরকার। একদিকে সরশুনা থানার নতুন ওসি হলেন রূপা সিংহ। তিনি টালিগঞ্জ মহিলা থানার ওসি ছিলেন। এছাড়া, সিঁথি থানার ওসি করা হয়েছে চামেলি মুখোপাধ্যায়কে। তিনি উল্টোডাঙা মহিলা থানার ওসি ছিলেন। বৃহস্পতিবার কলকাতা পুলিশের ৩৩টি থানার ইন্সপেক্টর পদে বদলি করা হয়। তাতেই এই সিদ্ধান্ত পুলিশ কমিশনারের।

   সম্প্রতি কলকাতা পুলিশের অধীনস্থ থানাগুলিতে মহিলা হেল্প ডেস্ক চালু করেছে সরকার। সেখানে মহিলা অফিসারদের কী দায়িত্ব থাকবে, তা নিয়ে প্রশিক্ষণ শিবিরেরও আয়োজন করা হয়। মহিলাদের যাতে কোনও অবস্থাতেই এক থানা থেকে অন্য থানায় ঘুরতে না হয়, তার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। উল্লেখ্য, তৃণমূল আমলে কলকাতা প্রথম মহিলা থানা তৈরি হয়। এছাড়া ভোটের ঠিক আগে কলকাতায় ‘পিঙ্ক বুথ’ এবং ‘শাইনিং’ নামের দুই উদ্যোগ নিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। মহিলা পুলিশের টহলদারি বাহিনী ‘মোবাইল প্যাট্রল টিম’ও নামানো হয়েছিল রাস্তায়। রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর এই নিয়ে কলকাতা পুলিশে দ্বিতীয়বার রদবদল হল। এর আগে কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের ডেপুটি কমিশনার জাফর আজমল কিদওয়াইকে কলকাতা পুলিশের জয়েন্ট পুলিশ কমিশনার করা হয়।

সর্বশেষ আপডেট: