Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 09/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Kolkata Police: পথ নিরাপত্তার বার্তা নিয়ে কলকাতা পুলিশের সাইকেল র‍্যালি!

Loading... কলকাতা
Kolkata Police: পথ নিরাপত্তার বার্তা নিয়ে কলকাতা পুলিশের সাইকেল র‍্যালি!
#Kolkata Police #Rally #West Bengal #Road Safety #কলকাতা #কলকাতা পুলিশ #র‍্যালি #পথ নিরাপত্তা

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: পথ দুর্ঘটনা রোধ এবং সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বাড়াতে কলকাতা পুলিশের উদ্যোগে পালিত হচ্ছে ‘Road Safety Week 2026’। সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই শনিবার কলকাতার রাজপথে আয়োজিত হল বিশেষ সাইকেল র‍্যালি।ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে থেকে শুরু হয়ে প্রিন্সেপ ঘাট হয়ে লালবাজার পর্যন্ত যায় এই সাইকেল র‍্যালি। বিশেষ করে বাইক চালকদের মধ্যে ট্রাফিক আইন মেনে চলা এবং নিরাপদে পথ চলার বার্তা পৌঁছে দেওয়াই ছিল এই কর্মসূচির অন্যতম লক্ষ্য।

র‍্যালির ফ্ল্যাগ অফ করেন কলকাতা পুলিশের কমিশনার অজয় কুমার নন্দ। শুধু ফ্ল্যাগ অফ করেই থেমে থাকেননি তিনি, সাইকেলে র‍্যালিতে অংশও নেন। কলকাতা পুলিশের এই উদ্যোগে প্রায় ১৫০ জন অংশগ্রহণ করেন।

কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, পথ দুর্ঘটনা কমাতে সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি। বিশেষ করে বাইক চালকদের হেলমেট ব্যবহার, নির্দিষ্ট গতিসীমা মেনে চলা এবং ট্রাফিক সিগন্যাল-সহ অন্যান্য নিয়ম মেনে চলার বিষয়ে সচেতন করা হচ্ছে।উল্লেখ্য, গত ৩ আগস্ট থেকে শুরু হয়েছে ‘Road Safety Week 2026’। আগামী ৯ আগস্ট পর্যন্ত চলবে এই বিশেষ সচেতনতা কর্মসূচি। সপ্তাহজুড়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পথ নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে কলকাতা পুলিশ।

সর্বশেষ আপডেট: