Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 19/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Kolkata: তারাপীঠের পর এবার শহর কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকান্ড!মৃত কমপক্ষে ৯

Loading... কলকাতা
Kolkata: তারাপীঠের পর এবার শহর কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকান্ড!মৃত কমপক্ষে ৯
#Kolkata #Hotel #Fire #Death #West Bengal #কলকাতা #অগ্নিকান্ড #হোটেল #আগুন #মৃত্যু

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: তারাপীঠের গ্লানি এখনও দগ্ধ। তারমধ্যে মঙ্গলবার মধ্যেরাতে কলকাতার এক হোটেলে ঘটে গেলো ভয়ঙ্কর অগ্নিকান্ড। এখনো পর্যন্ত পাওয়া তথ্যে জানা গেছে মৃতের সংখ্যা কমপক্ষে ৯ জন। মঙ্গলবার মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল শহরের ফ্রি স্কুল স্ট্রিটের একটি হোটেলে। অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ৯ জনের। এছাড়া, জখম হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ৬ জন। সূত্রের খবর, কলকাতায় দমকল সদর দফতর থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকল সূত্রে খবর, রাত দুটো নাগাদ হোটেল থেকে ধোঁয়া বেরিয়ে আসতে দেখা গেলে দমকল কর্মীরা ভিতরে ঢুকে আবাসিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। হাসপাতালের তরফে বেশ কয়েকজনকে মৃত বলে ঘোষণা করেন।

দমকল সূত্রে প্রাথমিক ভাবে অনুমান, এসি থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। দমকলের তরফে দাবি, রাতে হোটেলের বাইরে কোনও আগুনের শিখা দেখা যায়নি। বরং গলগল করে ধোঁয়া বেরিয়ে আসতে দেখেই সন্দেহ হওয়ায় তারা হোটেলের ভিতর ঢুকে পড়ে। সেখানেই দেখা যায় ভয়াবহ অবস্থা। হোটেলের ছোট ছোট ঘর দেখা যায় ধোঁয়ায় ভরে গিয়েছে। আর তার জেরেই দমবন্ধ হয়ে মৃত্যু হয় বেশ কিছু অতিথির। দমকল ও ওই হোটেল থেকে উদ্ধার পাওয়া অতিথিদের দাবি, হোটেলের রুমগুলি ছিল খুবই ছোট। এছাড়াও, কোনও অগ্নিনির্বাপণ ব্যবস্থা বিপদের সময় তাঁরা দেখতে পাননি। এমনকী কালো ধোঁয়ার জেরে সংকীর্ণ সিঁড়ি দিয়ে নামাও কার্যত অসম্ভব ছিল। ফলে দমবন্ধ হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।

সর্বশেষ আপডেট: