Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 24/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Mitra Institution Snake Bite: ভবানীপুরের নামী স্কুলে ছাত্রকে সাপের কামড়! ভর্তি হাসপাতালে

Loading... কলকাতা
Mitra Institution Snake Bite: ভবানীপুরের নামী স্কুলে ছাত্রকে সাপের কামড়! ভর্তি হাসপাতালে
#Kolkata Snake Bite #Mitra Institution #Bengali News #School Snake Bite #সংবাদ #সাপের কামড় #মিত্র ইনস্টিটিউশন সাপের কামড় #সংবাদ

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: কয়েকদিন আগে শহর কলকাতার এক অভিজাত স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রীকে সাপে কামড়ানোর ঘটনা ঘটেছিল। এবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনে। সোমবার সকালে প্রাথমিক বিভাগে টিফিনের সময় এক প্রথম শ্রেণির পড়ুয়াকে সাপে কামড়ানোর ঘটনা ঘটেছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে স্কুল চত্বরে। সোমবার সকালে টিফিন বিরতি চলাকালীন এই দুর্ঘটনাটি ঘটে। আক্রান্ত শিশুটির বাড়ি টালিগঞ্জ এলাকায়।

স্কুল সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক বিভাগের নিয়মিত পঠনপাঠন স্কুলের দ্বিতীয় ও তৃতীয় তলায় পরিচালিত হলেও টিফিনের সময় ছোট পড়ুয়ারা খেলাধুলোর জন্য একতলায় নেমে আসে। টিফিন চলাকালীন অধিকাংশ ছাত্র স্কুলের একতলার চত্বরেই সময় কাটায়। সোমবার সকালে খেলা চলাকালীন একতলার ১৩, ১৪ অথবা ১৫ নম্বর ঘরের কাছাকাছি ওই পড়ুয়ার ডান হাতে হঠাৎ সাপের কামড় লাগে। যন্ত্রণা ও ভয়ে শিশুটি চিৎকার করে উঠলে সহপাঠী ও শিক্ষকরা ছুটে আসেন। ঘটনা জানার পর শিক্ষক-শিক্ষিকারা সময় নষ্ট না করে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই দ্রুত ছাত্রকে নিকটবর্তী এসএসকেএম (SSKM) হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে পৌঁছানোর পর জরুরি বিভাগের চিকিৎসকরা শারীরিক পরীক্ষা করে নিশ্চিত হন যে এটি 'স্নেক বাইট' বা সাপের কামড়ের ঘটনা। তাৎক্ষণিকভাবে শিশুটিকে শিশু বিভাগে ভর্তি করে অ্যান্টি-ভেনম সহ প্রয়োজনীয় প্রতিষেধক ওষুধ প্রদান শুরু করা হয়। বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল। সে চিকিৎসক দলের কড়া নজরদারিতে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল ও স্কুল কর্তৃপক্ষ। 

ঘটনার পরে গোটা স্কুল চত্বরে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাপটি ঠিক কোথা থেকে এসেছিল এবং কামড়ানোর পর কোথায় গিয়ে লুকিয়ে রয়েছে, তা জানতে স্কুলের শিক্ষকরা সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছেন। তবে দুপুর পর্যন্ত সাপটির কোনও সন্ধান পাওয়া যায়নি। ফলে স্কুলের ভিতরে সাপটি এখনও লুকিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন শিক্ষক ও অভিভাবকরা। বন দফতর বা বিশেষজ্ঞদের খবর দিয়ে পুরো চত্বর তল্লাশি চালানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। দ্রুত সাপটিকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে।

সর্বশেষ আপডেট: