Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Netaji Idol Vandalized: উধাও ডান হাত! শহর কলকাতায় নেতাজি মূর্তি ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য

Loading... কলকাতা
Netaji Idol Vandalized: উধাও ডান হাত! শহর কলকাতায় নেতাজি মূর্তি ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য
#Netaji Idol #Kolkata News #New Alipore #Netaji Idol News #Netaji News #কলকাতা #নেতাজি মূর্তি ভাঙচুর #নেতাজি মূর্তি খবর #সংবাদ #নিউ আলিপুর খবর

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: এবার শহর কলকাতার বুকে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি ভাঙার বিস্ফোরক অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরজুড়ে। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, দক্ষিণ কলকাতার নিউ আলিপুর এলাকায় টালিগঞ্জ যাওয়ার পথে তিন মাথার মোড়ের কাছে নেতাজির একটি মূর্তি ছিল। বৃহস্পতিবার সকালে হঠাতই নজরে আসে সেই মূর্তির ডান হাত ভাঙা। মূর্তির এই অবস্থা দেখে রীতিমতো চমকে ওঠেন স্থানীয়রা। তারপর থেকে এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন ওই এলাকার স্থানীয় বিজেপি কর্মীরা। তাঁদের অভিযোগ, কিছু দুষ্কৃতীরা রাতে হামলা চালিয়ে মূর্তি ভাঙচুর করেছে। কিন্তু, এই ধরনের ঘটনা কখনই গ্রহণযোগ্য নয়। 

প্রসঙ্গত, সম্প্রতি নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে একাধিক অপমানজনক মন্তব্যের ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িয়েছে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের নাম। তিনি গ্রেটার কোচবিহার আন্দোলনের নেতাও বটে। তিনি এবং তাঁর অনুগামীরা বার বার নেতাজির নামে অপমানজনক মন্তব্য করেছেন। এমনকি নেতাজিকে দেশদ্রোহী বলতেও পিছপা হননি। তার মধ্যেই এই ঘটনা ঘটেছে। অন্যদিকে, বেশ কিছু সময় এই বিষয়ে নিরব থাকার পর, বৃহস্পতিবারই এই ধারাবাহিক কু-মন্তব্যের জন্য অনন্ত মহারাজের থেকে ‘বঙ্গ বিভূষণ’ সম্মান কেড়ে নিয়েছে রাজ্য সরকার। তাঁর মধ্যেই খাস কলকাতার এই ঘটনায় নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিজেপির দক্ষিণ কলকাতার সম্পাদক তারক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া বার্তা দিয়েছিলেন যে, নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কোনও অপমানজনক মন্তব্য সহ্য করা হবে না। প্রশাসন কড়া পদক্ষেপ করবে বলেও বার্তা দেওয়া হয়েছিল। তারকের দাবি, ওই বার্তার পরে এই ভাঙচুরের ঘটনা তাৎপর্যপূর্ণ। গোটা ঘটনায় দ্রুত তদন্তের দাবি করেছেন তিনি। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। 

সর্বশেষ আপডেট: