Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 14/04/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Rakesh Singh: মাথার উপর ৯০ -এর বেশি মামলা! চিনে নিন বিজেপি প্রার্থীকে

Loading... কলকাতা
Rakesh Singh: মাথার উপর ৯০ -এর বেশি মামলা! চিনে নিন বিজেপি প্রার্থীকে
#BJP West Bengal #Kolkata Port #Firhad Hakim #BJP #Kolkata Port #BJP Candidate #রাকেশ সিং খবর #বিজেপি প্রার্থী #রাজনীতি #ভোট #কলকাতা খবর

 রাকেশ সিং এবার কলকাতায় বন্দর এলাকায় বিজেপির প্রার্থী। রাকেশ সিং আর যাই হোক তৃণমূল প্রার্থী ফিরহাজ হাকিমকে জে একটা চ্যালেঞ্জের  মুখে ফেলেছেন, তাতে সন্দেহ নেই। কিন্তু কে এই রাকেশ সিং?মাদক পাচার থেকে শুরু করে দাঙ্গায় উসকানি, খুনের চেষ্টা, দখলদারি – এমনই একাধিক মামলার খাঁড়া মাথায় ঝুলছে। নয় নয় করে এই সংখ্যা নব্বইয়ের বেশি। অর্ধেকটা সময়ই কেটেছে কারাবাসে। কোনও কোনও মামলায় জামিন পেলেও জেলের বাইরে বেরনোর সুযোগ হয়নি। তবে ছাব্বিশের ভোটের মুখেই চমক! বন্দর এলাকার কুখ্যাত দুষ্কৃতী রাকেশ সিংকে জামিন দেয় আদালত। পরদিনই তাঁর জেলমুক্তি ঘটে। এবং বিজেপি ঘোষণা করে, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কলকাতা বন্দরে তাদের প্রার্থী রাকেশ সিং। তিনি লড়বেন রাজ্যের বিদায়ী মন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে।

  এহেন ‘দাগি’ প্রার্থী মনোনয়ন জমা দেওয়ার পর থেকে আমজনতার কৌতূহল তাঁর সম্পত্তি ও মামলার দিকে। কিন্তু হলফনামায় দেখা গেল, রাকেশ ধনী নন মোটেও। বাড়ি, গাড়ি কিছুই তাঁর নেই। একনজরে দেখে নিন কলকাতা বন্দরের বিজেপি প্রার্থীর সম্পত্তি কত। 
নির্বাচনী হলফনামা অনুযায়ী, রাকেশ সিংয়ের হাতে নগদ রয়েছে ৩৯ হাজার টাকা। ব্যাঙ্কে জমা অর্থের পরিমাণও বেশ কম – মাত্র ৪৬ হাজার ৭২৪ টাকা। গয়না রয়েছে মোট ২১০ গ্রাম, যার বাজারমূল্য ২৫ লক্ষ টাকা। বিনিয়োগ নেই কোথাও। তবে প্রায় ৭৮ লক্ষ টাকা ব্যক্তিগতভাবে ধার দেওয়া তাঁর, তা ফেরতের গ্যারান্টি নেই। এছাড়া রাকেশ সিংয়ের ব্যক্তিগত গাড়ি বা ঋণ কিছুই নেই। সবমিলিয়ে তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ মোট ১ কোটি ৪ লক্ষ ১২ হাজার ১৫২ টাকা। স্থাবর সম্পত্তি বলতে তাঁর বাড়ি বা কৃষিজমি নেই। রয়েছে কিছু অকৃষিজ জমি। যার মোট মূল্য ৫২ লক্ষ ২০ হাজার টাকা। বিজেপি প্রার্থী শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ।

সর্বশেষ আপডেট: