Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 24/08/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

SSKM Hospital: গাছ ভেঙে পড়ে SSKM -এ মৃত্যু মহিলার! আহত আরও ২

Loading... কলকাতা
SSKM Hospital: গাছ ভেঙে পড়ে SSKM -এ মৃত্যু মহিলার! আহত আরও ২
#SSKM Hospital Tree Fall #Kolkata News #SSKM News #SSKM Women Death #পিজি হাসপাতাল #এসএসকেএম #এসএসকেএম খবর #গাছ পড়ে মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: সোমবার সকালে চাঞ্চল্যকর ঘটনা কলকাতার নামি সরকারি হাসপাতালে। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, এসএসকেএম হাসপাতাল চত্বরে গাছ পড়ে প্রাণ হারিয়েছেন এক মহিলা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে মহিলার নাম রাহিদা বিবি, বয়স ৪৬ বছর। বীরভূমের নলহাটি থেকে পরিবারের এক সদস্যর চিকিৎসার জন্য এসএসকেএম -এ এসেছিলেন তিনি। একই ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। তাঁরা বর্তমানে হাসপাতালের ট্রমা কেয়ার বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। 

ইউরোলজি বিভাগের বাইরে একটি কংক্রিটের বেঞ্চ রাখা রয়েছে। সেখানেই রোগীর পরিজনেরা বসেন। প্রতিদিনই প্রচুর মানুষের ভিড় হয় এই স্থানে। সোমবার সকালে ওই বেঞ্চেই বসেছিলেন রাহিমা এবং আরও কয়েক জন। আচমকাই গাছটি পড়ে যায়। তাতে আহত হন রাহিমা ছাড়াও জিল্লার রহমান (৬৮) এবং শিস মহম্মদ শেখ (৭৬)। তাঁদের চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এখনও এই ঘটনায় কোনও অভিযোগ তাদের কাছে জমা পড়েনি। মৃতার দেহের ময়নাতদন্ত করানো হবে। অন্য দিকে, হাসপাতালের নেফ্রোলজি বিভাগের সামনে একটি কলাগাছ পড়ে এক জন আহত হয়েছেন।

প্রসঙ্গত, নিম্পচাপ তৈরি হওয়ার কারণে রবিবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি হচ্ছে। সেই পরিস্থিতিতেই সোমবার SSKM Hospital -এ ইউরোলজি বিভাগের ওপিডির সামনে একটি গাছ আচমকা ভেঙে পড়ে। গাছ ভেঙে পড়ার কারণে গুরুতর আহত হন রাহিদা। তাঁকে দ্রুত উদ্ধার করে ট্রমা কেয়ার বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

হাসপাতাল সূত্রে খবর, রাহিদার আত্মীয় আকলিমা বিবি বর্তমানে এসএসকেএমের ইউরোলজি বিভাগে ভর্তি রয়েছেন। আকলিমাও নলহাটির বাসিন্দা। তাঁর দেখাশোনার জন্যই নলহাটি থেকে এসএসকেএমে এসেছিলেন রাহিদা বিবি। 

সর্বশেষ আপডেট: