Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 02/09/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Sukanta Majumdar:'যে ভোটে জিতবে সেই হবে প্রার্থী"-কলকাতা কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে মন্তব্য সুকান্তর!

Loading... কলকাতা
Sukanta Majumdar:'যে ভোটে জিতবে সেই হবে প্রার্থী"-কলকাতা কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে মন্তব্য সুকান্তর!
#Sukanta Majumdar #West Bengal #Kolkata Corporation #Election #কলকাতা #নির্বাচন #সুকান্ত মজুমদার #মন্তব্য

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: শুরু হয়ে গেলো কলকাতা কর্পোরেশন নির্বাচনের প্রস্তুতি। অন্তত শাসক বিজেপি এই বিষয়ে বেশ কয়েক পা এগিয়ে আছে। এবার কলকাতা কর্পোরেশন নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে। তিনিই রবিবার মুখ খুলেছেন। সুকান্ত মজুমদার বলেন, “সমস্ত বিষয় দেখা হবে। তাঁদের ভাব-মূর্তি, তাঁদের জনপ্রিয়তা, তাঁদের মানুষ চেনেন কি চেনেন না। যা লোকাল নির্বাচনের ক্ষেত্রে প্রয়োজন হয়। বিজেপির সঙ্গে কে কতটা যুক্ত, তা গুরুত্বপূর্ণ নয়। নির্বাচনের ক্ষেত্রে এটা ফ্যাক্টর নয়। নির্বাচন যে জিততে পারবে, তাঁকে টিকিট দিতে হয়।" 

 তিনি আরো বলেন, "পার্টির সংগঠনের ক্ষেত্রে হয়তো ভাববেন কে পার্টির পুরনো লোক, কে নতুন লোক। কিন্তু, ভোটে যে জিততে পারবেন, তিনিই প্রার্থী।” সুকান্ত মজুমদার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পুরভোটের প্রার্থী নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এত তাড়াহুড়োর করার প্রয়োজন নেই। ভোটের প্রার্থী ঝাড়াই-বাছাইয়ের সময় কী কী বিষয় দেখা হবে, কোন মাপকাঠিতে টিকিট দেওয়া হবে, তা জানিয়ে দিয়েছেন সুকান্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যে জিতবে, তাঁকেই প্রার্থী করবে বিজেপি। দলের সঙ্গে কে কতদিন যুক্ত তা বিচার্য নয়।সুকান্ত মজুমদারের মন্তব্যকে কেন্দ্র করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। উল্লেখ্য, এর আগে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েই টিকিট পেয়েছিলেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন তাঁরা। এবার ভোটের আগে প্রার্থী নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। ভোটে কারা টিকিট পাবেন তা আগাম জানিয়ে দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।

সর্বশেষ আপডেট: