Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 13/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

কৃষ্ণার শেষ মুহূর্তের গোলে জয় এটিকে মোহনবাগানের

Loading... খেলা
কৃষ্ণার শেষ মুহূর্তের গোলে জয় এটিকে মোহনবাগানের
#ATK-Mohun Bagan #Roy Krishna #ISL #Football #India #Sports

বিরামহীনভাবে ঘটেই চলেছে কৃষ্ণলীলা। না তবে এই কৃষ্ণ বৃন্দাবনের নয় এ কৃষ্ণ ফুটবল মাঠের কৃষ্ণ , মোহনবাগান এটিকের খেলোয়াড় কৃষ্ণ। কথা হচ্ছে রয় কৃষ্ণ-এর ব্যাপারে। বৃহস্পতিবারের ম্যাচের একদম শেষ মুহুর্তে যার করা গোলে ওড়িশা এফসি কে পরাজিত করল এটিকে। তবে গতকাল মাঠে দুপক্ষের লড়াই ছিল দেখবার মতো। নব্বই মিনিট পর্যন্ত দুটি দলই বেশ কয়েকটি ভালো ভালো সুযোগ তৈরি করলেও গোলের স্বাদ পায়নি। ম্যাচের একদম শেষের দিকে বিরানব্বই মিনিটে মাঝমাঠে ফ্রিকিক পায় সবুজ মেরুন। ফ্রিকিকে ভাসানো বলকে হেড দিয়ে গোলের দিকে ভাসিয়ে দেন সন্দেশ ঝিংগান। সেই বলকেই দক্ষতার সাথে নিখুঁতভাবে হেড করে জালে জড়িয়ে দেন মোহনবাগানের রয় কৃষ্ণা।  
লিগ শুরুর প্রথম তিনটে ম্যাচের তিনটেতেই জিতে বর্তমানের লিগ টেবিলের শীর্ষে হাবাসের দল। মোহনবাগান এটিকে দলকে মাঠে যতোটা সংঘবদ্ধ দেখাচ্ছে ততোটা হয়তো আর কোন দলকে দেখাচ্ছেনা। তার সাথে দুই স্ট্রাইকারেরই গোলের মধ্যে থাকা বাড়তি অক্সিজেন প্রদান করবে দলকে। তিন ম্যাচে তিনটি গোল রয়েছে রয় কৃষ্ণার। যার ফলে কার্যত এখন বিরোধি সব দলের ডিফেন্সে ত্রাস হয়ে উঠেছেন তিনি। 

সর্বশেষ আপডেট: