Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Indian Cricket Team: টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে অসুস্থতার কারণে নেই অভিষেক! পরিবর্ত কে?

Loading... খেলা
Indian Cricket Team: টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে অসুস্থতার কারণে নেই অভিষেক! পরিবর্ত কে?
#Abhishek Sharma #Cricket #T-20 Cricket #Sports #Bengali News #Sanju Samson #World Cup #T-20 Cricket World Cup #সংবাদ #খেলা #ক্রিকেট বিশ্বকাপ #ভারতীয় ক্রিকেট দল

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: আগেই জানা গিয়েছিল ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান অভিষেক পেটের রোগে ভুগছেন। এবার জানা গেলো দ্বিতীয় খেলায় অভিষেক খেলতে পারছেন না। তাহলে? মঙ্গলবার ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে বলেছিলেন, “অভিষেকের পেটের সমস্যাটা এখনও ভোগাচ্ছে। তবে আমরা দু’দিন বাদে ওকে মাঠে পাওয়ার ব্যাপারে আশাবাদী।” কিন্তু সেই সম্ভাবনা ক্রমশ কমছে। সেক্ষেত্রে অভিষেকের বিকল্প হিসাবে সঞ্জু স্যামসনের কপালে শিকে ছিঁড়তে পারে। তবে অভিষেক না খেললে সেটা ভারতীয় দলের জন্য বিরাট ধাক্কা হতে চলেছে। 

{link}

  ভারতীয় ক্রিকের দল সূত্রে জানা গিয়েছে, অভিষেকের পাকস্থলীতে সংক্রমণ হয়েছে। আমেরিকার বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে থেকেই সমস্যায় ভুগছিলেন। ম্যাচের পর পরিস্থিতি আরও খারাপ হয়। জ্বরের জন্য উচ্চ তাপমাত্রা ছিল এবং তাৎক্ষণিক উপশমের জন্য ওষুধ দেওয়া হয়েছিল। কিন্তু তাতে সমস্যা কমেনি। দলের সঙ্গে অনুশীলনও করতে পারেননি। দিল্লিতে কোচ গৌতম গম্ভীর যে নৈশভোজের আয়োজন করেছিলেন, তাতেও কিছুক্ষণ পর বেরিয়ে যান অভিষেক। হাসপাতালে ভর্তি অভিষেক শর্মা। বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচের আগে প্রবল উদ্বেগে টিম ইন্ডিয়া। দিল্লিতে নামিবিয়ার বিরুদ্ধে অভিষেক নামতে পারবেন না বলেই মনে করা হচ্ছে। পেটের সমস্যায় আগের ম্যাচ থেকেই ভুগছিলেন। তাঁকে হাসপাতালে ভর্তি করানোয় দুশ্চিন্তা আরও বেড়েছে। তবে অভিষেক কেমন আছেন, কবে ছাড়া পাবেন বা দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন কি না, তা ম্যানেজমেন্টের তরফ থেকে জানানো হয়নি।

সর্বশেষ আপডেট: