Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 10/06/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

Argentina: মাঠে চেনা ছন্দে মেসি! আইসল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে সহজ জয় আর্জেন্টিনার

Loading... খেলা
Argentina: মাঠে চেনা ছন্দে মেসি! আইসল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে সহজ জয় আর্জেন্টিনার
#Argentina Football Team #Lionel Messi #argentina vs iceland #football news #FIFA World Cup #সংবাদ #খেলা #ফুটবল #মেসি #বিশ্বকাপ

তথাগত ঘোষ, শেফিল্ড টাইমস স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ খেলে ফেলল আর্জেন্টিনা। আইসল্যান্ডের বিরুদ্ধে সহজ জয় পেয়েছে নীল সাদা ব্রিগেড। তবে, তাঁর চেয়েও বড় স্বস্তির খবর রয়েছে ফুটবল সমর্থকদের জন্য। বিশ্বকাপের ঠিক আগে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন লিওনেল মেসি। বিশ্বকাপের আগে প্রথম প্রস্তুতি ম্যাচে না দেখা গেলেও এদিন মাঠে ১০ নম্বর জার্সি গায়ে দেখা গিয়েছে ফুটবলের রাজপুত্রকে। গোলও পেয়েছেন মেসি। 

মঙ্গলবার রাতে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমেছিল আর্জেন্টিনা (Argentina Football Team)। ৯০ মিনিটের শেষে ৩-০ গোলে জয় পেয়েছে স্কালোনির দল। এই নিয়ে টানা সাত ম্যাচ অপরাজিত রয়েছে আর্জেন্টিনা। ফলে, বিশ্বকাপের আগে দুরন্ত ছন্দে রয়েছে মারাদোনার দেশ। আইসল্যান্ডের বিরুদ্ধে এই প্রস্ততি ম্যাচে প্রথমে পিছিয়ে পড়তে পারত আর্জেন্টিনা। কিন্তু, সহজ সুযোগ নষ্ট করেন মিকায়েল এলার্টসন। 

পরবর্তীতে প্রথমে আর্জেন্টিনা কে এগিয়ে দেন ভ্যালেন্টিন বারকো। দ্বিতীয়ার্ধে মাঠে নামেন ম্যাক অ্যালিস্টার, লাউতারো মার্টিনেজ, এনজো ফার্নান্ডেজ। আক্রমণে আরও ঝাঁঝ বাড়ায় আর্জেন্টিনা। পরবর্তীতে ৬৯ মিনিটে মাঠে আগমন ঘটে Lionel Messi -র। মাঠে নামার সঙ্গে সঙ্গেই নিজের পায়ের জাদু দেখাতে শুরু করেন তিনি। একটি ডিফেন্স চেরা পাস বাড়িয়ে দেন লাউতারো মার্টিনেজ কে। মার্টিনেজ কে আটকাতে গিয়ে গোলবক্সের মধ্যে ফাউল করে বসেন আইসল্যান্ডের ডিফেন্ডার লাফসন। ফলে, পেনাল্টি পায় আর্জেন্টিনা। পেনাল্টি থেকে দলের দ্বিতীয় গোল করেন মেসি। তৃতীয় গোলের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রয়েছে মেসির। তাঁর পা থেকে বাড়ানো নিখুঁত বল রদ্রিগো ডি-পলের পা ঘুরে পৌঁছে যায় থিয়াগো আলমাডার কাছে। তিনিই দলের হয়ে তৃতীয় গোল করেন।  

বিশ্বকাপের আগে আর্জেন্টিনার এই জয় দলকে বাড়তি অক্সিজেন প্রদান করবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ। এছাড়াও, চোট কাটিয়ে মেসির ছন্দে ফেরা সমর্থকদের জন্য বড় স্বস্তির কারণ হতে চলেছে। চলতি মাসের ১৬ তারিখ আলজিরিয়ার বিরুদ্ধে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। 
 

সর্বশেষ আপডেট: