Logo

সময়ের সম্মুখে

শেফিল্ড টাইমস

ডিজিটাল

Date: 28/04/2026 E-Paper
Advertisement
Care and Cure 1

IPL 2026: তিন রাজ্যে ভোটের নির্ঘান্ট প্রকাশ পেলেই আইপিএলের সূচি ঘোষণা করবে BCCI

Loading... খেলা
IPL 2026: তিন রাজ্যে ভোটের নির্ঘান্ট প্রকাশ পেলেই আইপিএলের সূচি ঘোষণা করবে BCCI
#IPL #IPL 2026 Schedule #IPL News #IPL Announcement #BCCI News #KKR #RCB #আইপিএল #আইপিএল সূচী #ক্রিকেট #খেলার খবর

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: টি-২০ বিশ্বকাপ শেষ হলেই শুরু হবে আইপিএল। কিন্তু কবে? তা নিয়ে জটিলতা এখনও কাটেনি। তবে জানা যাচ্ছে, BCCI সব রেডি করে রেখেছে। অপেক্ষা করছে নির্বাচনী নির্ঘন্টর জন্য। বাংলা, তামিলনাড়ু ও আসাম এই তিনটি রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন। ভোটের সময় রাজ্য পুলিশ পুরোদমে ভোটের দায়িত্বে বহাল থাকবে। এই পরিস্থিতিতে সেই সময়ে আইপিএলের ম্যাচ সেই রাজ্যগুলোতে আয়োজন করাটা কিছুটা চাপেরই। কারণ নিরাপত্তাজনিত সমস্যা হতে পারে। বিশেষ করে চেন্নাই, কলকাতা ও গুয়াহাটিতে তো প্রবল সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্ল জানিয়েছেন যে বোর্ড এখন প্রত্যেক রাজ্যের সরকারের দিকে তাকিয়ে। তিনটি রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষণা হলে সেই অনুযায়ী আইপিএলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হবে।

{link}

  প্রস্তুতি শিবির শুরু করে দিয়েছে IPL এর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিগুলো। সেই তালিকায় রয়েছে গুজরাত টাইটান্স। এই প্রস্তুতি শিবিরে একদিকে যেমন শুভমন গিল রয়েছেন, তেমনই তাঁর ওপেনিং পার্টনার সাই সুদর্শনকেও দেখা গিয়েছে। রিপোর্টারদের টাইটান্সের প্রধান কার্যনিবাহী আধিকারিক জানান এই প্রথম নয়, জানুয়ারি মাসেও কিন্তু গুজরাত টাইটান্স প্রাক মরশুম এক শিবিরের আয়োজন করেছিল। আবার ১৬ ফেব্রুয়ারি থেকে শিবির শুরু হয়েছে। মোটামুটি ১২ থেকে ১৩ জন ক্রিকেটার ফ্র্যাঞ্চাইজ়ির কোচিং স্টাফদের তত্ত্বাবধানে তিন থেকে চারদিন অনুশীলন সারবেন বলে জানান তিনি। তিনি দাবি করেন ২৬ মার্চ থেকে শুরু হওয়া আইপিএলের ১২ থেকে ১৫ দিন আগেই ফের একবার গুজরাত টাইটান্স শিবির বসবে। উল্লেখ্য, মিরাজ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গুজরাত টাইটান্স প্রাক মরশুম প্রস্তুতি শুরু করে দিয়েছে। আইপিএল শুরুর দিনক্ষণ এখনও জানানো হয়নি। তবে তা যে মার্চ মাসেই শুরু হবে, তা মোটামুটি নিশ্চিত। আগেই পাঞ্জাব কিংসের মতো দলগুলি আসন্ন মরশুমের জন্য প্রস্তুতি শুরু করেছিল।

সর্বশেষ আপডেট: